ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট Logo মোস্তাফিজুরকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, বামার প্রতিবাদ Logo ‘সেই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন’, সোহেল খান স্মরণে বুবলী Logo শেখ হাসিনা দেশে ফিরলে হ্যান্ডকাফ পরেই আসতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দুর্নীতির মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন বলে প্রত্যাশা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফেরানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। তিনি আইনিভাবে মোকাবিলা করবেন, এটাই প্রত্যাশা করি। আমরা আশা করব, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন। যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে তাকে আইনিভাবে ফেরানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার, তা অবলম্বন করব।’

সাইদুর রহমান খান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়টিও রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

দুদক সচিব বলেন, সাক্ষ্য-প্রমাণসহ আদালতে আবেদন জানানো হবে। গ্রেপ্তার, বিচারের মুখোমুখি করা এবং অন্যান্য আইনি পদক্ষেপের বিষয়ে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন এবং আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজ করা হবে।

সাইদুর রহমান খান বলেন, ‘আমরা এ বিষয়ে আইনিভাবে আদালতের কাছে যাব। আমাদের পক্ষ থেকে যেসব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার কথা, সেগুলো উপস্থাপন করব। দুদকের কাছে ব্যক্তি কোনো বিষয় নয়, সবার জন্য আইন সমভাবে প্রয়োগ হবে।’

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির মুখপাত্রের তথ্য অনুযায়ী, দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ৭৯ বছর বয়সী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে কেন্দ্র করে দেশে ফেরার তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর বেছে নিয়েছেন। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, তিনি কেবল প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারেন।

নির্বাসনে যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করলেন শেখ হাসিনা। তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং চলতি মাসের শুরুর দিকে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার প্রেক্ষাপটে এ ঘোষণা এল।

ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ২৪টি মামলা করে সংস্থাটি। এর মধ্যে ছয়টি মামলার রায় হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন, মেয়ে ও ছেলের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক

আপডেট সময় ১০:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬