ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করলো টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ১৭৯ রানের লিড নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ রান ও মুশফিক ১৬ রানে ব্যাটিং করছেন।

প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছে টাইগাররা। ৭ উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড এখন ১৭৯ রানের।

এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দিনের দ্বিতীয় বলে চার হাঁকালেও দেখেশুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু আব্বাস আফ্রিদির কাছে পরাস্ত হন জয়। ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও হয়নি কোনো ফায়দা।

আর ইনিংসের ১১তম ওভারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার উইকেট পান হাসান আলি। তার করা বলে ব্যক্তিগত ১০ রানে স্লিপে ক্যাচ তুলে নেন বাংলাদেশি এই ওপেনার। ফলে ২৩ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

দুই ওপেনার সাজঘরে ফিরলে খানিকটা চাপেই পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে স্বস্তি দিয়েছে দলনেতা নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জুটি। লাঞ্চ বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। প্রথম সেশনে তারা তুলেছিল ২ উইকেটে ৮৬ রান।

বৃষ্টির পর দেখে-শুনে খেলে ফিফটি স্পর্শ করেন মুমিনুল হক। ১০৫ বল খেলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৬ রান করে এই ব্যাটার ফেরায় ভেঙেছে ১০৫ রানের তৃতীয় উইকেট জুটি।

মুমিনুল ফিফটির পর ফিরলেও দারুণ ব্যাটিং করেছেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে ফিফটি করে অপরাজিত আছেন। শান্ত ৫৮ রান ও মুশফিক ১৬ রানে ব্যাটিং করছেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি

১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করলো টাইগাররা

আপডেট সময় ০৮:৩৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬