জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। হাতের ব্যথায় ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছাড়লেন পেসার হাসান মাহমুদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বোলিংয়ে আসেন হাসান। কনুইয়ের ব্যথা নিয়ে ওভারের মাঝপথেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে হয় তাকে। তার ওভারের বাকি দুই বল করেছেন মেহেদী হাসান মিরাজ।
এই টেস্টে চার বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। তিন পেসারের মধ্যে এখন পর্যন্ত উইকেটও পেয়েছেন শুধু হাসান। তিনি মাঠ ছাড়ায় আরও বিপাকে পড়লো বাংলাদেশ।
বাংলাদেশের ৪০০ রানের জবাবে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩২৯ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।
বাংলা৭১নিউজ/আরএইচ



























