ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পাবনায় স্কুলের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল Logo সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট Logo ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’ Logo বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল Dongjin SPC Flooring Logo মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার করা হবে Logo বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী Logo নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৫ Logo প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আগামী ২০ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।

কনসার্টে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। তাঁর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। ২০০৭ সালের ১৯ নভেম্বর প্রয়াত হন সঞ্জীব চৌধুরী। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন আজব কারখানার উদ্যোগে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট।

বাংলা গানের জগতে সঞ্জীব চৌধুরী ছিলেন স্বতন্ত্র এক সংগীতস্রষ্টা। ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও গায়ক হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে তৈরি করেছিলেন নিজস্ব পরিচয়। ব্যতিক্রমী কণ্ঠের পাশাপাশি গীতিকার হিসেবেও তাঁর ছিল আলাদা বৈশিষ্ট্য। তাঁর লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’র মতো গান এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

বাংলা লোকগানকে শহুরে জীবনের তরুণ শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই শিল্পী। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি নতুন প্রজন্মের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছে। লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধনে তাঁর অবদান বাংলা গানের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

গান, কবিতা ও জীবনবোধের অনন্য মিশেলে সঞ্জীব চৌধুরী বাংলা সংগীতে রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। তার সৃষ্টিকে নতুন করে স্মরণ করার পাশাপাশি বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে গানগুলো পৌঁছে দেওয়াই এই ট্রিবিউট কনসার্টের উদ্দেশ্য।

কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং সরাসরি অনুষ্ঠানস্থল থেকে টিকিট কিনতে খরচ হবে ১ হাজার টাকা।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান

সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

আপডেট সময় ০৭:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬