ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পাবনায় স্কুলের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল

ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি

গঙ্গা, তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে কার্যকর আন্তর্জাতিক পানি চুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শহীদ আউয়াল নাঈম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

ডা. ইরান বলেন, মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের চেতনায় অভিন্ন নদীর পানির অধিকার ও দেশ বাঁচাতে জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে। গঙ্গা, তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে কার্যকর আন্তর্জাতিক পানি চুক্তি করতে হবে।

তিনি বলেন, উজানে একতরফা পানি প্রত্যাহার, বাঁধ ও জলাধার নির্মাণের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে। এতে বাংলাদেশের নদ-নদী, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, কৃষি, অর্থনীতি ও জনজীবন মারাত্মক সংকটে পড়েছে। নদীনির্ভর বাংলাদেশের অস্তিত্ব ও ভবিষ্যৎ সুরক্ষায় অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা জরুরি।

গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন ও সমন্বিত ব্যবস্থাপনায়ও কার্যকর অগ্রগতি প্রয়োজন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই বলেন, ভারতকে অভিন্ন নদীগুলোর উজানে একতরফা পানি প্রত্যাহার বন্ধ করতে হবে। ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করা, গ্যারান্টি ক্লজ সংযুক্ত করা এবং নদীর অববাহিকাভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনার নিশ্চয়তাসহ চুক্তি করতে হবে।

তিনি বলেন, জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনের আলোকে অভিন্ন নদীগুলোর সুষম ও ন্যায্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

লেবার পার্টি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আহমেদ হাসান হাফিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, যুবমিশনের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজিব, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ডেমরা থানা লেবার পার্টির সভাপতি মো. হারুনুর রশীদ, পল্টন থানা লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিথুন ও ছাত্রমিশনের কেন্দ্রীয় সদস্য মো. সাব্বির আহমেদ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা

ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি

আপডেট সময় ০৭:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬