ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপন দুই বোনের একজন চ্যাম্পিয়ন আরেকজন রানার আপ

জাতীয় মহিলা দাবায় ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় থেকে ষষ্ঠ পজিশনের সমান পয়েন্ট থাকায় টাইব্রেকিং হয়েছে। সেই টাইব্রেকিংয়ে ওয়ালিজা আহমেদ রানার আপ হয়েছেন। এতে আপন দুই বোনের চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার বিশেষ ঘটনা ঘটেছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাবা-ছেলে, মেয়ে-মা, ভাই-বোনের নানা সাফল্যের গল্প রয়েছে। দুই বোন একটি খেলায় সর্বোচ্চ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার ঘটনা খুবই কম। বাংলাদেশের টেবিল টেনিসের রানী হিসেবে খ্যাত সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনু। তার বড় বোন মুনির মোর্শেদ হেলেনও ছিলেন প্রথম জাতীয় মহিলা টিটি চ্যাম্পিয়ন।

ওয়াদিফা ও ওয়ালিজার কৃতিত্ব লিনুকে ৫২ বছর আগে ফিরিয়ে নিয়েছে। স্মৃতি হাতড়ে তিনি বলেন,‘১৯৭৪ সাল থেকে আমার টেবিল টেনিসে যাত্রা শুরু। প্রেসক্লাবে উন্মুক্ত টিটি প্রতিযোগিতায় আমি রানার আপ হই। ঐ বছরই প্রথম টিটি জাতীয় চ্যাম্পিয়নশীপ হয়। আমার বড় বোন হেলেন চ্যাম্পিয়ন আর আমি রানার আপ।’

লিনুর টেবিল টেনিসের ক্যারিয়ার অনেক দীর্ঘ। তার বড় বোন প্রথম জাতীয় চ্যাম্পিয়ন হলেও তিনি খুব বেশি দিন টেবিল টেনিস খেলেননি। ‘১৯৭৬ সালের পর হেলেন জাতীয় চ্যাম্পিয়নশীপ খেলেনি। এরপর আমি একাই খেলেছি। ক্রীড়াঙ্গনে আমি প্রায় ৫২ বছর, দুই বোন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে। এমন ঘটনা সেভাবে শুনিনি, বিশেষত টেবিল টেনিস, ব্যাডমিন্টন, টেনিস, দাবা এই জাতীয় ব্যক্তিগত ডিসিপ্লিনে। অ্যাথলেটিক্স, সাঁতারে অসংখ্য ইভেন্টে ঐ খেলাগুলোতে জাতীয় চ্যাম্পিয়ন সেভাবে হয় না’-বলেন লিনু।

সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও সংগঠক কামরুন নাহার ডানা হ্যান্ডবল, মোহামেডান ক্লাব, মহিলা ক্রীড়া সংস্থা, অলিম্পিক এসোসিয়েশন কিংবা ব্যাডমিন্টন ফেডারেশন, নানা সংগঠনে কাজ করেছেন বিভিন্ন ভূমিকায়। তিনিও দুই বোন একই খেলায় একই বছর চ্যাম্পিয়ন রানার আপের ঘটনা স্মরণ করতে পারলেন না,‘লিনু ও হেলেন টিটিতে চ্যাম্পিয়ন-রানার আপ হয়েছিল। এরপর আর কোনো বোনদের দেখিনি বা শুনিনি জাতীয় পর্যায়ে এমন অবস্থান। সেই হিসেবে লিনু-হেলেনের পরই দুই দাঁবাড়ু–বোনের কৃতিত্ব।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রেকর্ড বা আর্কাইভ নেই। ফলে এ রকম ঘটনার প্রকৃত ইতিহাস পাওয়া খুব কঠিন। ওয়ালিজা আহমেদ তাই এবার রানার আপ হয়েও বেশ উচ্ছ্বসিত,‘আমার বাবা সব সময় চাইতেন তার মেয়েরা জাতীয় পর্যায়ে সফল হোক। আমি ও আমার বোন চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়ে বাবার স্বপ্ন পূরণ করেছি। এতে খুব খুশি।’ ওয়ালিজা-ওয়াদিফার বাবা ইতালি প্রবাসী। ইতালিতেই তাদের জন্ম। ২০১৫ সালে বাংলাদেশে এসে ২০১৬ সাল থেকে দাবা শুরু করেন ওয়ালিজা। পাঁচ বছরের ছোট বোন ওয়াদিফার শুরু এক বছর পর। ছোট বোন ওয়াদিফা আগেভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বরং আরও খুশি ওয়ালিজা,‌ ‘আমার বোন দাবা পরিবেশেই বেড়ে উঠেছে। আমি যখন দাবা খেলতাম, কোচিংয়ে যেতাম। তখন ও দেখত, সেখান থেকেই দাবা শুরু ওর। মেধা-পরিশ্রমের মাধ্যমেই ও নিজেকে এই অবস্থানে এনেছে।’

ওয়াদিফা-ওয়ালিজার জাতীয় পর্যায়ের সাফল্য একদিনে আসেনি। ২০২২ সালে জুনিয়র মহিলা দাবায় ওয়ালিজা চ্যাম্পিয়ন হন। এক বছর পর তার ছোট বোন ওয়াদিফা শিরোপা জেতেন। জুনিয়রে বড় বোন আগে সাফল্য পেলেও সিনিয়র পর্যায়ে ছোট বোন সফল হয়েছেন আগে। ওয়াদিফা সিদ্ধেশরী কলেজে ইন্টার প্রথম বর্ষে পড়ছেন। তার বড় বোন ওয়ালিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন্স সায়েন্সে পড়ছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আপন দুই বোনের একজন চ্যাম্পিয়ন আরেকজন রানার আপ

আপডেট সময় ০৪:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬