ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের

১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

তৃতীয় দিনের সকালে সুবিধা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। সকালের আবহাওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পান পেসাররা। তবে সেটা কাজে লাগাতে পারেননি তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। দিনের প্রথম ঘণ্টা ভালোভাবেই পার করেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।

তবে ঘণ্টা দেড়েক পর বাভুমার পায়ের পেশিতে টান পড়ে। ৪৯ রানে ব্যাট করার সময় চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না পেলেও, দেখে মনে হয়েছে তার চোট খুব বেশি গুরুতর নয়। ইনিংসের শেষের দিকে আবারো ব্যাটিংয়ে আসতে পারেন তিনি।

বাভুমা রিটায়ার্ড হওয়ায় মাঠে আসেন উইয়েন মুল্ডার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ৮৬তম ওভারে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ফিরতি ওভারে আবারো আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার মার্কো জানসেন। সাজঘরে ফেরার আগে ১ রান করতে পেরেছেন তিনি।

তাসকিনের টানা দুই ওভারে উইকেট নেওয়ায় মোমেন্টাম বদলে যায়। তাসকিনের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন হাসান। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই পেসার।

৮৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৭৬ রান। তারা এখনও বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৩ উইকেট।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

আপডেট সময় ০৪:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬