বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তবে নতুন করে কাউকে বাদ না দিয়ে আগের স্কোয়াডের সবাইকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করা হয়েছিল। নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী দুই ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে শেষ ম্যাচের দল চূড়ান্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তন আসেনি।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। ফলে চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী লড়াইয়ে রূপ নিয়েছে।

ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচে সমালোচিত হলেও বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন দলে জায়গা ধরে রেখেছেন। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে না থাকলেও শেষ ম্যাচের স্কোয়াডে তিনি রয়েছেন।

চোটের কারণে পেসার মুস্তাফিজুর রহমান এখনো মাঠে নামতে পারেননি। তবে তার পুরো ফিটনেস নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি দল।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, নাহিদ রানা, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com