ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান Logo ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী Logo ১০ পুলিশ সদস্য নিহতের পর যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! Logo মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo অবশেষে ধোনির অবসর ঘোষণা, নতুন দায়িত্ব পেলেন আইপিএলে

১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের

সারাদেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে আগামী তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ঢাকায় চলাচলের জন্য ২০০টি বাস বরাদ্দের পরিকল্পনা রয়েছে। বাকি বাসগুলো রাজধানীর বাইরের বিভিন্ন রুটে চালানো হবে।

সরকারের বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ঢাকার জন্য প্রাথমিকভাবে ২০০টি বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস আসার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের, যা শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, আরও ৫০টি হবে লাল রঙের সাধারণ সার্ভিসের বাস, যেখানে নারী ও পুরুষ উভয় যাত্রী চলাচল করতে পারবেন।

বাসগুলোর আকারেও ভিন্নতা থাকবে। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে তুলনামূলক কম, ৯ মিটার। অন্যদিকে, লাল রঙের সাধারণ সার্ভিসের বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার।

বৈদ্যুতিক বাসগুলোর নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে ঢাকায় বাস রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দেরও পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে বাসগুলোর সুনির্দিষ্ট আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। বাসের আকার ও অভ্যন্তরীণ বিন্যাসের ওপর নির্ভর করে আসনসংখ্যা নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো, বায়ুদূষণ হ্রাস করা এবং ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে আরও টেকসই ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইতোমধ্যেই বিভিন্ন রুটে পিংক বাস চালু করা হয়েছে।

বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম বলেন, এসব বাস পরিচালনার জন্য হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারী চালকদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে গড়ে তুলতে বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সম্পূর্ণ বিনামূল্যে ১ থেকে ৪ মাস মেয়াদি ভারি যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।

ফাতিমা বেগম বলেন, ‘নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিআরটিসি ইতোমধ্যেই নারীদের জন্য নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। আরও উন্নত সেবা সম্প্রসারণের লক্ষ্যে আমরা নারীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস সার্ভিস চালু করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, পিংক বাস সার্ভিস চালুর পর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না; বরং মহানগরীসহ সারাদেশে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

ফাতিমা বেগম বলেন, এখন রক্ষণশীল পরিবারের সদস্যরাও তাদের পরিবারের নারীদের চালনা প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন, যাতে তারা দক্ষ চালক হিসেবে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান।

সরকারের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনা। এ লক্ষ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিআরটিসি বিশেষ করে তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ চালক হিসেবে গড়ে তুলছে।

এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ পদে সম্মানজনক বেতনে চাকরির সুযোগ পাবেন বলে ফাতিমা বেগম জানান।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) নামের দুটি পৃথক প্রকল্পের আওতায় বিআরটিসি নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে।

এ দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে এ দুটি প্রকল্পের আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

ফাতিমা বেগম আরও উল্লেখ করেন, বিভিন্ন জরিপে দেখা গেছে, নারী চালকরা পুরুষ চালকদের তুলনায় বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালান।

তিনি বলেন, ‘বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতা প্রধান সমাজে নারী চালক ও সহকারী দ্বারা পরিচালিত গণপরিবহনে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার পিংক বাস সার্ভিস চালু করেছে এবং ভবিষ্যতে এ সেবা আরও সম্প্রসারণ করা হবে।’

নারী চালকদের জন্য নতুন প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান বলেন, প্রশিক্ষণ শেষে যারা সফলভাবে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হবেন, তাদের প্রয়োজন অনুযায়ী এবং করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করে দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালকের পদে নিয়োগের ক্ষেত্রেও এসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

তবে এ ক্ষেত্রে তাদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

বাংলা৭১নিউজ/হোসেন

Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান

১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের

আপডেট সময় ০৫:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬