ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো: দুলু

বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, কাজী সাহেবরা মুসলিম নর-নারীর নিকাহর মতো একটি পবিত্র কাজ সম্পন্ন করে থাকেন। ঐতিহাসিককাল থেকেই বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানরা কাজী সাহেবদের মতামতকে মূল্যায়ন করে আসছেন। মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। সত্য চিরকাল সত্যই থাকে।

তিনি বলেন, আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে আছে বলেই ক্ষমতায় আসতে পেরেছে। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে।

দুলু আলেম-ওলামাদের সতর্ক থাকতে বলেন যেন কোনো সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের ক্ষমতায় আসতে না পারে। এসময় দুলু বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করতেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মান করেন উল্লেখ করে দুলু জানান, তিনি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন। তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সেটিরও ব্যবস্থা করবেন।

সমাবেশে সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সদস্য ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো: দুলু

আপডেট সময় ০৫:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬