ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২ মাস বাকি। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য রেকর্ড পরিমান প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

এবার মোট প্রাইজমানি ধরা হয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার (১০৭ কোটি ৮৮ লাখ টাকা), যা ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। 

২০২৪ সালে ১০ দলের টুর্নামেন্টে মোট প্রাইজমানি হিসেবে ৭,৯৫৮,০৭৭ ডলার (প্রায় ৯৭ কোটি ৯৬ লাখ টাকা) বিতরণ করা হয়েছিল। এবার প্রথমবারের মতো দলসংখ্যা বাড়িয়ে ১২টি করা হয়েছে।

বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২,৩৪০,০০০ ডলার (২৮ কোটি ৮০ লাখ টাকা) ও রানার-আপ দল পাবে ১,১৭০,০০০ ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকা)। 

সেমিফাইনালে হারা দুই দল পাবে ৬৭৫,০০০ ডলার (প্রায় ৮ কোটি ৩১ লাখ টাকা) করে, আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেয়া হবে ৩১,১৫৪ ডলার (৩৮ লাখ ৩৫ হাজার টাকা)। এছাড়া, অংশগ্রহণকারী প্রতিটি দল ন্যূনতম ২৪৭,৫০০ ডলার (৩ কোটি ৪৬ হাজার টাকারও বেশি) করে পাবে।

আইসিসির সিইও সংযোগ গুপ্ত বলেন, নারী ক্রিকেটের দ্রুত উন্নতি এবং এই প্রাইজমানি বৃদ্ধি বিশ্ব ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও বৈশ্বিক করতে আইসিসির প্রতিশ্রুতিরই প্রতিফলন।

তিনি আরও বলেন, নারী ক্রিকেটের প্রসার দিন দিন বাড়ছে। বিনিয়োগ ও সুযোগ বৃদ্ধির মাধ্যমে নারী খেলোয়াড়দের প্রভাবও বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হচ্ছে। এই টুর্নামেন্ট শুধু দর্শকসংখ্যা ও সম্প্রচারের রেকর্ডই গড়বে না, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

আপডেট সময় ১২:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬