সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ।

কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট পল রিঘির‌‌ কাছে এ আগ্রহের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট সাক্ষাৎ করতে আসেন। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে সরকারের সঙ্গে বোয়িংয়ের চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দেশের বর্তমান চাহিদা পূরণের লক্ষ্যে কোম্পানিটি থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। 

পল রিঘি বোয়িংয়ের ন্যারো বডি এয়ারক্রাফট, বিশেষত বি৭৩৭ সিরিজ লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী যত দ্রুত সম্ভব লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com