শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

‘নিজের প্রতি খেয়াল রাখুন’— ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ইরানে তীব্র হামলা ও দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের হুমকি জাবাবে তাকে কড়া হঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লারিজানি লেখেন, ‘ইরান আপনার (ট্রাম্প) ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন, পরে নির্মূল হয়ে না যান।’

মূলত, গতকাল সোমবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুর্থ সোশ্যালে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ইরানে পূর্ববর্তী হামলার চেয়ে ‘২০ গুণ বেশি’ আঘাত হানবে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ‘ইরানকে এমন ধ্বংস করবেন যাতে দেশটা আর নতুন করে তৈরি না করা যায়। তাদের (ইরানের) উপর মৃত্যু, আগুন এবং ক্রোধ বর্ষিত হবে। তবে আমি আশা করি এবং প্রার্থনা করি যে এটি যেন না ঘটে!

এরআগে আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করায় ইরানের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প এবং বলেন, ‘তিনি (মোজতবা খামেনি) শান্তিতে থাকতে পারবেন না’।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতা নির্বাচনের ব্যাপারে আমি খুশি নই। আমি বিশ্বাস করি না যে তিনি শান্তিতে থাকতে পারবেন।’

মোজতবা খামেনির নিয়োগের আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, ভেনেজুয়েলায় মার্কিন সম্পৃক্ততার মতো ইরানের পরবর্তী নেতা নির্বাচনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের মতামত থাকা উচিত- বিশেষ করে তার পরার্মশ নেওয়া জরুরি।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com