টানা তিন ম্যাচ জয়হীন বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগে লিলের কাছে হারের পর গতকাল বুন্দেসলিগায় হ্যামবুর্গের মাঠে গোলশূন্য ড্র করেছে। মাঠে যখন জয় না পাওয়ার হতাশা, তখন দলের ইনজুরির তালিকা লম্বা হতে থাকায় তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। সবশেষ এতে অন্তর্ভুক্ত হলেন কনরাড লাইমার।
হ্যামবুর্গের মাঠে বুন্দেসলিগায় ড্রয়ের ম্যাচে ডান গোড়ালিতে চোট পান লাইমার। রোববার বায়ার্ন ঘোষণা করেছে, ডান গোড়ালির টেন্ডন সরে যাওয়ায় অস্ত্রোপচার করতে হবে এই উইং ব্যাককে। অস্ট্রিয়ার আন্তর্জাতিক খেলোয়াড় ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি জার্মান জায়ান্টরা। তবে জার্মান গণমাধ্যম মনে করছে, তিন মাস মাঠে নামতে পারবেন না তিনি।
ইতোমধ্যে ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন, জামাল মুসিয়ালা, সার্জ গিন্যাব্রি, ম্যানুয়েল ন্যয়ার ও ইসমাইল সাইবারিকে কয়েক মাসের জন্য হারিয়েছে বায়ার্ন। আলফোন্সে ডেভিস ও মাইকেল অলিসেও চোট পেয়েছেন।
এদিকে শনিবারের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে ধরার অপরাধে একটি লিগ ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে অধিনায়ক জোশুয়া কিমিচকে। দলটি শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে একটি পয়েন্ট পেছনে। দলটি রোববার সন্ধ্যায় বেয়ার লেভারকুসেনকে হারাতে পারলে চার পয়েন্টে এগিয়ে যাবে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























