ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবনমনই কি তবে নিয়তি ম্যানচেস্টার ইউনাইটেডের?

একসময় বড় ব্যবধানে জয় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের পরিচিত দৃশ্য। এখন সেই ব্যবধানেই একের পর এক হারছে দলটি। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনেও বদলায়নি পরিস্থিতি। লিভারপুলের কাছে ৪-০ গোলে হারের পর এবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে একই ব্যবধানে ব্রেন্টফোর্ডের কাছে হেরেছে ইউনাইটেড। এমন পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কাও জোরালো হচ্ছে।

শনিবার রাতে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হারের পর ইউনাইটেডের খেলোয়াড়দের দুয়ো শুনতে হয়েছে নিজেদের সমর্থকদের কাছ থেকে। গ্যালারি থেকে ভেসে এসেছে, ‘এই জার্সি গায়ে দেওয়ার যোগ্যতা তোমাদের নেই।’ অন্যদিকে ব্রেন্টফোর্ড সমর্থকেরা অবনমনের স্লোগান দিয়েছেন। দলটির বর্তমান অবস্থায় সেই শঙ্কাকে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পচেত্তিনোর অধীনে এটি ছিল প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরেছিল তার দল। এবার ব্রেন্টফোর্ডের কাছেও একই ব্যবধানে হার। এর মধ্য দিয়ে ইউনাইটেডের রক্ষণভাগের দুর্বলতা আরও স্পষ্ট হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে তারা। সর্বশেষ আট ম্যাচের প্রতিটিতেই আগে গোল খেয়েছে দলটি। এর মধ্যে সাত ম্যাচে প্রথমে দুই গোলে পিছিয়ে পড়েছে।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের শুরুতে ভালো খেলেছিল ইউনাইটেড। প্রথম ১১ মিনিটে পাঁচটি শটও নিয়েছিল তারা। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। এরপর ২৫ মিনিটে কালাম উইলসনের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। বিরতির আগে দ্বিতীয় গোলটিও করেন উইলসন। পরে ক্রিস্তোফার আজের ও কেভিন শাদের গোলে ব্যবধান ৪-০ করে স্বাগতিকদের আরও হতাশায় ডোবায় ব্রেন্টফোর্ড।

ইউনাইটেডের গোলরক্ষক সেন্নে লামেনসের ভুলও আলোচনায় এসেছে। প্রথম গোলের সময় উইলসনের নেওয়া শট তার হাত গলে জালে ঢোকে। দ্বিতীয় গোলের সময়ও রক্ষণভাগের খেলোয়াড়রা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হন। সব মিলিয়ে চারটি শট লক্ষ্যে রেখে চার গোল করেছে ব্রেন্টফোর্ড।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন পচেত্তিনো। তিনি বলেন, ‘ফলটা খুবই কষ্টদায়ক। আত্মবিশ্বাস যখন নিচে থাকে, তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে—আমরা জানতাম।’

ইউনাইটেডের কোচ হিসেবে প্রথম দুই লিগ ম্যাচেই ৪-০ ব্যবধানে হারের বিব্রতকর অভিজ্ঞতা হলো পচেত্তিনোর। তার অধীনে দলটি এখনো জয়ের দেখা পায়নি।

একসময় ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করা ইউনাইটেড এখন অবনমন এড়ানোর লড়াইয়ে। দলের রক্ষণ, আত্মবিশ্বাস ও পারফরম্যান্সে দ্রুত উন্নতি না হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অবনমনই কি তবে নিয়তি ম্যানচেস্টার ইউনাইটেডের?

আপডেট সময় ১০:০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬