ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ Logo বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ Logo ডিজিটাল আইনি সহায়তা সেবা ত্বরান্বিত করতে সরকার ও ইউএনডিপির চুক্তি সই Logo একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর Logo বায়ার্নের লম্বা ইনজুরি তালিকায় আরেক নাম Logo মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মায়েদের ‘বিশেষ সম্মাননা’ Logo বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম Logo যথাযোগ্য মর্যাদায় বক্তাবলীতে গণহত্যা দিবস পালিত Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ‘গুরুতর ভুল’, বরখাস্ত উপ-রেজিস্ট্রার Logo কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা

দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সহকারী পরিচালক হিসেবে ১৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম গ্রেডে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তদের আগামী ৩ জানুয়ারি সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) দুদক সচিব মো. সাইদুর রহমান খান সই করা এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী পরিচালক পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের রুবেল মিয়া (রোল নম্বর: ১৩০০২৪৩৬৪), ঢাকার মোহাইমিনুর রহমান (রোল নম্বর: ১৩০০৪০০০৩), ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল ইসলাম (রোল নম্বর: ১৩০০১৯৭৪০), ময়মনসিংহের সাকিব মিয়া (রোল নম্বর: ১৩০০২৭০৯২), সিরাজগঞ্জের মো. আশরাফুল ইসলাম (রোল নম্বর: ১৩০০১২৩৫৭), ঢাকার মো. নূরুল হক (রোল নম্বর: ১৩০০৩১১৩২) এবং চট্টগ্রামের মুহাম্মদ আকবর হোসাইন (রোল নম্বর: ১৩০০২০১২৬)।

এছাড়া নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের মো. রুক নুজ্জামান (রোল নম্বর: ১৩০০৩১২৬৬), বাগেরহাটের নাঈম শেখ লিটু (রোল নম্বর: ১৩০০০৬৯৬৯), গাজীপুরের মেহেদী হাসান (রোল নম্বর: ১৩০০৩০২৫৯), কক্সবাজারের সাইদুজ্জামান সিফাত (রোল নম্বর: ১৩০০০০৩১৯), রাজশাহীর মো. আরিফুজ্জামান ডন (রোল নম্বর: ১৩০০০৪৯১০) এবং কিশোরগঞ্জের তানভীর আশরাফ (রোল নম্বর: ১৩০০২১৪২৪)।

নিয়োগপ্রাপ্তরা দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুযায়ী যোগদানের দিন থেকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময়ে তাদের কাজ সন্তোষজনক হওয়া এবং সংশ্লিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের সাত দিনের মধ্যে নির্ধারিত ফরমে নিজেদের এবং পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী কমিশন সচিবের কাছে জমা দিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ

দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ

আপডেট সময় ০৭:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬