ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

বিসিবি সভাপতি তামিম ইকবাল গতকাল (শনিবার) আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা দেন। পরবর্তীতে সামাজিক মাধ্যমে এ নিয়ে বার্তা দিয়েছেন মিস্টার ডিফেন্ডেবল। আবেগঘন বার্তায় মুশফিক জানিয়েছেন, কেন তার প্রিয় ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া বার্তায় মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’

সমর্থকদের উদ্দেশে মুশফিক লিখেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া “মুশফিক, মুশফিক” ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’

এ সময় সবাইকে বিনয়ী হওয়ার আহবান জানান মুশফিক, ‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি। আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। সেটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ। ৭৯৩৪ দিন পর সেই দলটির বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সমাপ্তি ঘটাতে চলেছেন মুশফিক। এর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে তিনি ২০২২ সালে টি-টোয়েন্টি ও ২০২৫ সালে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

আপডেট সময় ১০:০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬