ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপিএলের ১২ দলের সঙ্গে বৈঠকে বসছে সিসিডিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৬-২৭ মৌসুম আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর জোর সম্ভাবনা রয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে বিসিবি সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে, বিপিএল না হওয়ায় এগিয়ে আনা হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।

আগামীকাল (সোমবার) ডিপিএলের ১২ দলকে নিয়ে বিসিবি ভবনে বৈঠকে বসতে যাচ্ছে সিসিডিএম। সেখানে টুর্নামেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সিসিডিএম ক্লাবগুলোর কাছ থেকে চাওয়া পাওয়া সম্পর্কে জানবে, নিজেদের প্রতিক্রিয়াও জানাবে।

সাধারণত মার্চ বা এপ্রিলে শুরু হয়ে থাকে ঘরোয়া এই লিগ। ডিপিএলের আসন্ন মৌসুম আগামী বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে। যা শেষ হবে একই বছরের এপ্রিলের মাঝামাঝিতে।

আসন্ন আসরে ঢাকার ৫ ভেন্যুতে খেলা হবে। একইসঙ্গে প্রস্তুত থাকবে অতিরিক্ত আরেকটি ভেন্যু। আগামী আসরে বিসিবি থেকে প্রতিটি দল ২৫ লাখ করে টাকা পাবে, যা অতীতে ছিল ১৫ লাখ টাকা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিপিএলের ১২ দলের সঙ্গে বৈঠকে বসছে সিসিডিএম

আপডেট সময় ১০:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬