ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ Logo বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ Logo ডিজিটাল আইনি সহায়তা সেবা ত্বরান্বিত করতে সরকার ও ইউএনডিপির চুক্তি সই Logo একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর Logo বায়ার্নের লম্বা ইনজুরি তালিকায় আরেক নাম Logo মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মায়েদের ‘বিশেষ সম্মাননা’ Logo বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম Logo যথাযোগ্য মর্যাদায় বক্তাবলীতে গণহত্যা দিবস পালিত Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ‘গুরুতর ভুল’, বরখাস্ত উপ-রেজিস্ট্রার Logo কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা

বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের জন্য উপহার হিসেবে একটি বাস হস্তান্তর এবং পূবালী ব্যাংকের ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে বলে আমি আশাবাদী। এতে করে রোগীদের ভোগান্তি কমে আসবে। আলট্রানোসগ্রামসহ রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অন্যান্য সেবা পাওয়ার জন্য রোগীদেরকে আর দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হবে না। আবার এটাও মনে রাখতে হবে, দেশের দরিদ্র ও সাধারণ রোগীরাও যাতে অনলাইন সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য বাস উপহার এবং পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি বলেন, ব্যাংকগুলো সোশ্যাল রেসপনসিবিলিটি দায়িত্ব পালনের সাথে সাথে মানবতার সেবায়ও বিরাট অবদান রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সব সময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন, বাস উপহার এবং সেলফ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদার হতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সঠিক ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করবে। ভবিষ্যতেও দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে পূবালী ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. আখতারুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইস মো. শামসুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো. রবিউল আলম, শাহবাগ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মোছা. মাসুমা খানম, বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ

বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’

আপডেট সময় ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬