ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার পরই স্বয়ংক্রিয়ভাবে উধাও হয়ে যাবে।

ইনস্টাগ্রামের ‘ইনস্টান্টস’ ফিচারের আদলে তৈরি হতে যাওয়া এই সুবিধার মূল লক্ষ্য হলো মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত শেয়ার করা, যা চ্যাটে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে না। খবর নিউজ ১৮-এর।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ ফিচারটির সন্ধান পাওয়া গেছে। তবে এখনো এটির কাজ চলছে এবং বিটা পরীক্ষকদের জন্যও উন্মুক্ত করা হয়নি।

জ্যাপস-এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপের ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে এবং ছোট ভিডিও ধারণ করতে পারবেন। ফোনের গ্যালারি থেকে আগে ধারণ করা ছবি বা ভিডিও নির্বাচন করে পাঠানোর সুযোগ সম্ভবত থাকবে না। এর ফলে তাৎক্ষণিক মুহূর্তগুলো দ্রুত ধারণ করে শেয়ার করা যাবে।

সাধারণ ছবি ও ভিডিওর সঙ্গে জ্যাপস-এর মূল পার্থক্য হলো এর মেয়াদ।

সাধারণত হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ও ভিডিও চ্যাটে থেকে যায়, যতক্ষণ না সেগুলো মুছে ফেলা হয়। কিন্তু জ্যাপস-এর ক্ষেত্রে প্রাপক একবার ছবি বা ভিডিওটি দেখলেই সেটি তার জন্য অদৃশ্য হয়ে যাবে।

ইনস্টাগ্রামের ইনস্টান্টস ফিচারে প্রায় ছয় সেকেন্ডের ভিডিও শেয়ার করা যায়। তবে হোয়াটসঅ্যাপের জ্যাপস-এ সর্বোচ্চ কত সময়ের ভিডিও পাঠানো যাবে, তা এখনো জানা যায়নি।

জ্যাপস ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে নতুন ক্যামেরা ইন্টারফেস যুক্ত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপের চ্যাটস ট্যাবে থাকা একটি বজ্রপাতের আইকনে ট্যাপ করলেই বিশেষ ক্যামেরা চালু হতে পারে। সেখান থেকেই ছবি ও ছোট ভিডিও ধারণ করে জ্যাপস হিসেবে পাঠানো যাবে।

ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে ফিচারটিতে। ধারণা করা হচ্ছে, জ্যাপস-এর মাধ্যমে পাঠানো ছবি ও ভিডিও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ এসব কনটেন্ট দেখতে পারবেন না।

জ্যাপস শুধু ব্যক্তিগত চ্যাটেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা তাদের কন্টাক্ট, গ্রুপ এবং সম্ভাব্যভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এই ধরনের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন।

ইনস্টাগ্রামের ইনস্টান্টস-এর জন্য আলাদা একটি জায়গা থাকলেও হোয়াটসঅ্যাপে জ্যাপস সরাসরি বিদ্যমান চ্যাটের মধ্যেই দেখা যেতে পারে।

এ ছাড়া একসঙ্গে একাধিক জ্যাপস পাঠালে সেগুলো আলাদা আলাদা মেসেজ হিসেবে না দেখিয়ে একটি মেসেজের মধ্যে গ্রুপ আকারে দেখাতে পারে অ্যাপটি। সেখানে মোট কতটি ছবি বা ভিডিও পাঠানো হয়েছে, সেই সংখ্যাও দেখানো হতে পারে।

প্রাপক চাইলে এসব কনটেন্টে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন কিংবা টেক্সট মেসেজের মাধ্যমে উত্তর দিতে পারবেন।

জ্যাপস-এর একটি উল্লেখযোগ্য দিক হতে পারে প্রেরক ও প্রাপকের জন্য কনটেন্ট দেখার নিয়মে পার্থক্য। প্রাপক একবার দেখার পর ছবি বা ভিডিওটি আর দেখতে পারবেন না। তবে যিনি জ্যাপস পাঠাবেন, তিনি নিজের চ্যাটে সেই কনটেন্ট দেখতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

আপডেট সময় ০১:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬