ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ‘গুরুতর ভুল’, বরখাস্ত উপ-রেজিস্ট্রার Logo কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ Logo যুদ্ধের অবসানে হুথিদের আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের Logo সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে Logo বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ Logo জনগণের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা ফিলিস্তিনি সংকটের মূল কারণ Logo গোবিপ্রবির চার প্রকল্প আরএডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্তির সুপারিশ Logo সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক Logo আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ‘গুরুতর ভুল’, বরখাস্ত উপ-রেজিস্ট্রার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর ও গুরুতর এ ভুলের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক উপ-রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দপ্তরটির চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্টের দায়িত্ব প্রত্যাহার এবং তিন কর্মকর্তাকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত পৃথক প্রশাসনিক আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলাম। তার বিরুদ্ধে জারি করা আদেশে বলা হয়েছে, ২৮ নভেম্বর ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অধ্যক্ষ সম্মিলনে আমন্ত্রিত অধ্যক্ষদের মধ্যে বিতরণ করা ২০২৭ সালের ক্যালেন্ডারে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল ছিল। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় তার অমনোযোগিতা ও দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড চাকরির শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধির ৮-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন এবং রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত থাকবেন।

এদিকে জনসংযোগ দপ্তরের চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার দায়িত্বও প্রত্যাহার করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে রেজিস্ট্রার দপ্তরের পৃথক চিঠিতে জানানো হয়।

এ ছাড়া জনসংযোগ দপ্তরের তিন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দপ্তরটির ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজকে অতিরিক্ত দায়িত্বসহ রেজিস্ট্রার দপ্তরে এবং উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও উপপরিচালক মো. কামরুল হাসানকে রেজিস্ট্রার দপ্তরে পদায়ন করা হয়েছে। আদেশে তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যালেন্ডারে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুলের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। ২৮ নভেম্বর অধ্যক্ষ সম্মিলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়েছিল। ঘটনার পরপরই ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম বন্ধ করা হয়েছে। যেসব অধ্যক্ষ ও অতিথির কাছে ক্যালেন্ডার পৌঁছেছে, সেগুলো ফেরত আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যালেন্ডার প্রস্তুত, যাচাই ও মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিকভাবে দায়িত্বে অমনোযোগিতা ও অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। তদন্তে আরও কারও দায় প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ‘গুরুতর ভুল’, বরখাস্ত উপ-রেজিস্ট্রার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ‘গুরুতর ভুল’, বরখাস্ত উপ-রেজিস্ট্রার

আপডেট সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬