ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: পরওয়ার Logo চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, বাড়ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি Logo প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফরে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে Logo খুলনায় ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা, এলাকায় আতঙ্ক Logo পানিশূন্য তিস্তায় সেতুর দাবিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা Logo ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’ Logo জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর Logo সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ Logo ১৬৫ বছরের গণিতের রহস্য সমাধানের দাবি, সহায়তায় ক্লড এআই

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪

আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ডাকারের দক্ষিণে ইয়েন উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, নৌকাটিতে অন্তত ৫০ জন ছিলেন। ছোট মাছ ধরার নৌকা থেকে বড় কাঠের নৌকায় ওঠার সময় একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।

এদিকে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধভাবে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২৪ হাজার ৩৬৪ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১৪ হাজার ৬৯০।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছে।

সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, শুধু অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিলে এ ধরনের দুর্ঘটনা বন্ধ হবে না; বরং এর মূল কারণগুলো সমাধান করতে হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: পরওয়ার

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪

আপডেট সময় ০১:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬