ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার Logo ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান Logo বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় আরব অধ্যুষিত শহর তিরা শহরে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ সময় গাড়িতে তার দুই সন্তানও ছিল। দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম হায়া কাসেম (৩২)। বিস্ফোরণের সময় গাড়িতে থাকা তার ৭ ও ২ বছর বয়সী দুই সন্তান সামান্য আহত হয়েছে।

স্থানীয় অ্যাম্বুলেন্স সেবার এক কর্মী জানান, বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা শিশু দুটিকে গাড়ি থেকে বের করে আনেন। পরে উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় হায়াকে বের করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, এ হামলার পেছনে কোনো জাতিগত বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গেও হায়ার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। হায়ার এক বন্ধু স্থানীয় সংবাদমাধ্যম ইয়েনেটকে জানান, তিনি বিভিন্ন স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করতেন এবং অত্যন্ত সৎ ও সম্মানিত মানুষ ছিলেন।

ইসরায়েলের আরব-অধ্যুষিত এলাকাগুলোতে কয়েক বছর ধরেই সহিংস অপরাধ বাড়ছে। এই বিস্ফোরণের আগের ২৪ ঘণ্টায় আরারা, জাফা ও উম্ম আল-ফাহম শহরে পৃথক তিনটি গুলির ঘটনায় তিন আরব পুরুষ নিহত হন। এর কয়েক দিন আগেই কাফর মান্দা শহরে একটি মিষ্টির দোকানে গ্রেনেড হামলায় এক নারী এবং তাইবেহ শহরে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।

সহাবস্থানবিষয়ক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্য অনুযায়ী, চলতি বছর ইসরায়েলে সহিংসতায় নিহত আরব নাগরিকের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২৫২, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব হলেও দেশটির মোট হত্যাকাণ্ডের ৮০ শতাংশের বেশি ঘটছে এই জনগোষ্ঠীর মধ্যে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান

আপডেট সময় ১০:২৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬