ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার Logo সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: পরওয়ার Logo চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, বাড়ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি Logo প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফরে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে Logo খুলনায় ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা, এলাকায় আতঙ্ক Logo পানিশূন্য তিস্তায় সেতুর দাবিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা Logo ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’ Logo জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর Logo সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কলেজ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূইয়া বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যে সমস্ত শিক্ষক ফ্যাস্টিদের দোসর হিসেবে কাজ করেছেন তাদের প্রমাণসহ তালিকা দেবেন আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারও ওপর জুলুম অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।

তিনি আরও বলেন, এখন নুরুল ইসলাম নাহিদকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে ‘আরে এত বড় একজন বয়স্ক লোক আটক’, আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? উনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন, তাকে ধরে ধরে উঠানো হইতো, আবার তাকে হ্যান্ডকাপও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসতো, ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ র‌্যাব ডিবি দিয়ে আমাকে উটিয়ে নেওয়া হয়েছিলো-আমি নাকি যাত্রাবাড়ী কাঠেরপোল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এতকিছু সহজে ভুলি নাই।

সেলিম ভূইয়া বলেন, আমরা প্রতিহিংসা বা প্রতিশোধ রাজনীতি করি না। আবার একেবারে আমাদেরকে কেউ দুর্বল মনে করলে তাদেরকে ছেড়েও দেব না, ধরতে হবে।

তিনি আরও বলেন, এই ১৭ বছরে শিখানো হইছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বই-প্রস্তুকে এসব মিথ্যা কথাগুলো আমার মত শিক্ষকরাই লেখছে, আপনার মত শিক্ষকরাই লেখছে, তাদেরকে ভাড়া করে নেওয়া হতো তারা বই প্রস্তুকে এগুলো লেখতো, এই মিথ্যা কথাগুলো শেখানো হতো। শেখ মুজিব যদি জাতির পিতা হতো ১৯৭৪ এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকতো না। লাশ দাফন করার মতোও কেউ ছিল না।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মলেনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক উচ্চ উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

আপডেট সময় ০৩:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬