ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার Logo সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: পরওয়ার Logo চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, বাড়ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি Logo প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফরে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে Logo খুলনায় ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা, এলাকায় আতঙ্ক Logo পানিশূন্য তিস্তায় সেতুর দাবিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা Logo ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’ Logo জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর Logo সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, বাড়ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম শেডের সহকারী লোকোমাস্টার অনিক বি. সৈকত। রেলপথের বিভিন্ন স্থানে অবৈধ ক্রসিং, যানবাহন চালকদের বেপরোয়া আচরণ এবং স্থানীয় মানুষের অসচেতনতাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পোস্টে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ কথা বলেন। তার দাবি, দোহাজারীর পর নতুন রেলপথের বিভিন্ন স্থানে প্রায় ২০০ মিটার পরপর অবৈধ ক্রসিং রয়েছে। আর ইসলামাবাদ-কক্সবাজার অংশে কোথাও কোথাও ১০০ মিটার পরপরও এমন ক্রসিং দেখা যায়।

ফেসবুক পোস্টে অনিক বি. সৈকত লিখেছেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। গত এক মাসের মধ্যে দোহাজারীর পর ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) রামুতে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথ হওয়ায় স্থানীয় অনেক মানুষের কাছে ট্রেন এখনো নতুন অভিজ্ঞতা। রেললাইনের ওপর পাথর সাজিয়ে রাখা, ট্রেন আসার সময়ও লাইনের আশপাশে অসতর্কভাবে চলাফেরা করার মতো ঘটনা ঘটে। এমনকি শিশুদের পাশাপাশি বয়স্কদেরও এ ধরনের কর্মকাণ্ডে দেখা যায় বলে উল্লেখ করেন তিনি।

অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের চালকদের বেপরোয়া আচরণের বিষয়টিও তুলে ধরেন এই লোকোমাস্টার। তার মতে, রেললাইনের সমান্তরাল সড়কে চলাচলের সময় অনেক চালক ট্রেনের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করেন। আবার আড়াআড়ি সড়কে ট্রেন আসার আগেই রেললাইন পার হওয়ার প্রবণতা রয়েছে তাদের মধ্যে। ট্রেনের হুইসেল দেওয়ার পরও অনেকে সতর্ক হন না।

এসব যানবাহনের চালকদের বড় একটি অংশ কিশোর কিংবা সদ্য যুবক বলে দাবি করেন তিনি।

অবৈধ রেলক্রসিংয়ের বিষয়ে অনিক বি. সৈকত বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিভিন্ন গ্রাম ও পাড়ার জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রে একটি রাস্তা তৈরি করে রেললাইন পার হওয়ার পর সেটি বিভিন্ন দিকে ভাগ করে নেওয়া সম্ভব হলেও বিচ্ছিন্নভাবে একাধিক রাস্তা তৈরি করা হচ্ছে। পরে এসব ক্রসিংয়ের নিরাপত্তার দায়িত্ব রেলওয়ের ওপর চাপানো হচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচলের সময় অন্য রুটের তুলনায় অনেক বেশি হুইসেল দিতে হয়। বিশেষ করে নতুন রেলপথের বিভিন্ন সড়কে যানবাহন চালকদের মধ্যে ট্রেনের আগে পার হওয়ার প্রবণতা দেখা যায়। দোহাজারীর পর এই রুটে ট্রেন ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চলাচল করে। ফলে সংঘর্ষ ঘটলে প্রাণহানির আশঙ্কা অনেক বেশি থাকে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে রেলপথের আশপাশের প্রতিটি গ্রাম ও পাড়ায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এ জন্য স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে যত্রতত্র রাস্তা তৈরি করে রেলওয়ের কাছে বৈধতা দাবি না করে নিরাপদ পারাপার ও সচেতনতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন এই সহকারী লোকোমাস্টার।

উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, বাড়ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি

আপডেট সময় ০৩:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬