ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার Logo সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: পরওয়ার Logo চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, বাড়ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি Logo প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফরে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে Logo খুলনায় ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা, এলাকায় আতঙ্ক Logo পানিশূন্য তিস্তায় সেতুর দাবিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা Logo ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’ Logo জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর Logo সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

১৬৫ বছরের গণিতের রহস্য সমাধানের দাবি, সহায়তায় ক্লড এআই

১৬৫ বছরের পুরনো এক গাণিতিক রহস্যের সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক গণিতবিদ। তাঁর দাবি, এ কাজে তাঁকে সহায়তা করেছে প্রতিষ্ঠানটির তৈরি এআই মডেল ক্লড।

তবে প্রমাণটি প্রাথমিক কিছু যাচাইয়ে উত্তীর্ণ হলেও গণিতবিদরা এখনো এটি পরীক্ষা করে দেখছেন। আনুষ্ঠানিকভাবে সমাধানটি স্বীকৃতি পায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ত আলপোগে শুক্রবার নিজের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রিম্যান হাইপোথিসিসের প্রমাণ আবিষ্কারের দাবি করেন। তিনি জানান, ক্লডের সঙ্গে কাজ করেই এই প্রমাণের দিকে এগিয়েছেন।

শুরুতে তিনি এআই মডেলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেও শেষ পর্যায়ে ক্লড তাঁর প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি দেখিয়েছে।

আলপোগের ভাষ্য, কয়েক মাস ধরে ক্লডের সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করেছেন তিনি। তবে এবার কাজের শেষ পর্যায়ে ক্লড তাঁকে ছাড়িয়ে গেছে। এআই মডেলটির অগ্রগতি তাঁকে বিস্মিত করেছে বলেও জানান তিনি।

রিম্যান হাইপোথিসিস আসলে কী

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমান সামনে আনেন। এটি মূলত মৌলিক সংখ্যার বিন্যাস বা বণ্টনের সঙ্গে সম্পর্কিত। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা, যেগুলোকে শুধু ১ এবং সেই সংখ্যা নিজে দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। যেমন—২, ৩, ৫, ৭ ও ১১।

সংখ্যারেখায় মৌলিক সংখ্যাগুলোকে আপাতদৃষ্টিতে অনিয়মিত মনে হলেও এর পেছনে একটি গভীর গাণিতিক কাঠামো রয়েছে বলে মনে করেন গণিতবিদেরা।

রিম্যান হাইপোথিসিসে এই কাঠামোর সঙ্গে রিম্যান জিটা ফাংশন নামের একটি গাণিতিক ফাংশনের শূন্যস্থানগুলোর সম্পর্ক তুলে ধরা হয়েছে।

এই অনুমান প্রমাণিত হলে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গণিতবিদদের ধারণা আরও স্পষ্ট হবে। সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

রিম্যান হাইপোথিসিস ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের নির্ধারিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর একটি। প্রতিটি সমস্যার গ্রহণযোগ্য সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে। এখন পর্যন্ত সাতটির মধ্যে শুধু পয়েনকারে কনজেকচার আনুষ্ঠানিকভাবে সমাধান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ক্লডের দেওয়া প্রমাণ কতটা নির্ভরযোগ্য

আলপোগে তাঁর প্রমাণটি ‘লিন’ (Lean) নামের একটি প্রোগ্রামিং ভাষায় লিখেছেন। গাণিতিক যুক্তি ধাপে ধাপে যাচাই করার কাজে এই ভাষা ব্যবহার করা হয়। এমআইটির গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডসহ স্বাধীন গবেষকেরা লিনে প্রমাণটি কম্পাইল করে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাননি।

তবে প্রমাণটি কম্পাইল হওয়া মানেই যে গাণিতিক দাবিটি সঠিক, তা নয়। কোডের মাধ্যমে মূল অনুমানের অর্থ বদলে গেছে কি না কিংবা কোনো অনিচ্ছাকৃত শর্টকাট ব্যবহার করা হয়েছে কি না, তা বিশেষজ্ঞদের যাচাই করতে হবে। অর্থাৎ, প্রমাণটি ঠিক যে বিষয়টি প্রতিষ্ঠা করার দাবি করছে, সেটিই প্রতিষ্ঠা করছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

এখন পর্যন্ত ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও এই সমাধানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

গণিত গবেষণায় এআইয়ের নতুন সম্ভাবনা

সাম্প্রতিক বছরগুলোতে জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআই মডেলের সক্ষমতা দ্রুত বেড়েছে। ২০২৩ সালে সাধারণ চার অঙ্কের যোগের মতো কাজেও এসব মডেলের সীমাবদ্ধতা ছিল। পরবর্তী সময়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়ার মতো পারফরম্যান্স দেখিয়েছে এআই মডেলগুলো।

চলতি বছর উন্মুক্ত গাণিতিক সমস্যার সমাধানেও এআইয়ের অগ্রগতি দেখা গেছে। এর আগে ওপেনএআইয়ের একটি মডেল নাভিয়ের-স্টোকস সমস্যার ক্ষেত্রেও অগ্রগতির দাবি করেছিল।

রিম্যান হাইপোথিসিসের ক্ষেত্রে আলপোগের দাবি সত্য প্রমাণিত হলে গণিত গবেষণায় এআইয়ের ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি হবে। তবে বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ যাচাই ও আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এটিকে ১৬৫ বছরের রহস্যের চূড়ান্ত সমাধান বলা যাচ্ছে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

১৬৫ বছরের গণিতের রহস্য সমাধানের দাবি, সহায়তায় ক্লড এআই

আপডেট সময় ০৩:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬