হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় ওমানের উত্তর উপকূলে একটি তেলের ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাটি জানায়, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (২০ কিলোমিটার) উত্তরে এ ঘটনা ঘটে। হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় ট্যাংকারটির পেছনের অংশে অজ্ঞাত বস্তুটি আঘাত হানে।
ইউকেএমটিওর তথ্য মতে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জাহাজটি থেকে তেল বা অন্য কোনো দূষণকারী পদার্থ ছড়িয়ে পড়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফলে পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাবও স্পষ্ট নয়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























