ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ Logo ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর Logo তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক Logo রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু Logo পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’ Logo হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ Logo বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

চাঁদপুরে ‘৩৬ জুলাই’ মঞ্চের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নির্মিত এই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর মঞ্চটির স্তম্ভ ও বেদির বিভিন্ন অংশে আগুনে পোড়ার স্পষ্ট চিহ্ন দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত বা কী কারণে অগ্নিসংযোগ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ মামুন জানান, টায়ার পুড়িয়ে ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আপডেট সময় ০৫:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬