সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যাত্রী নিহত এবং তিনজন আহত হন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে নিয়ে যায়।দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিচয় শনাক্ত এবং পালিয়ে যাওয়া ট্রাকটিকে জব্দে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
বাংলা৭১নিউজ/এসএএইচ



























