কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-১২ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাইফুল আলম নীরব।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামাত খান সজীব, তেজগাঁও থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদ, মো. সোলায়মান ও সাখাওয়াত হোসেন সৈকত, তেজগাঁও থানা ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদ রহমান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সদস্যসচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, তেজগাঁও থানা ছাত্রদল সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন এবং শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিকসহ ঢাকা-১২ আসনের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি ফার্মগেট বিজ্ঞান কলেজ থেকে শুরু হয়ে সোনারগাঁও সিগন্যাল, বাংলামোটর সিগন্যাল হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। দেশের স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় যেকোনো অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর বলে জানান বিক্ষোভকারীরা।
বাংলা৭১নিউজ/আরএইচ
























