ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি Logo ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আবারও নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা

যুক্তির ধার, বুদ্ধির বিশ্লেষণ আর বক্তব্যের দৃঢ়তায় মুখর হয়ে উঠেছিল মাইলস্টোন কলেজের কামালউদ্দিন মিলনায়তন। হাজারো শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করা বিতার্কিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কলেজটির ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

বাংলা ও ইংরেজি দুই ভাষায় আয়োজিত এ প্রতিযোগিতায় নবম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মুখোমুখি হয় সমসাময়িক নানা বিষয়ে যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপনে।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব। প্রাথমিক পর্যায়ে হাজার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে ৬০০ জনকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। বিভিন্ন ধাপ পেরিয়ে আজ বৃহস্পতিবারের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় আটটি দল।

নবম শ্রেণির বিতর্কের বিষয় ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মসংস্থানের সবচেয়ে বড় হুমকি’ এবং দ্বাদশ শ্রেণির বিতর্কের বিষয় ‘পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করছে’। দুই বিতর্কেই বিপক্ষ দলের যুক্তি উপস্থাপনকারী দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) ও উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সাবেক সভাপতি শরীফুল আলম সুমন। বিচারক প্যানেলের অন্য সদস্যরা ছিলেন ১৬তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক মেহেদী হাসান, ১৯তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক সাদিয়া ইসলাম সূচনা, একই প্রতিযোগিতার বিতার্কিক ফাবিহা সানজিদা নওশিন এবং সরকারি বাঙলা কলেজ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামিল। প্রতিযোগিতার সভাপতিত্ব করেন আইনজীবী ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক তসলিম ভূইয়া প্রান্তিক।

প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক (শিক্ষা) এবং ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘বিতর্ক হলো একটি জীবনদর্শন, যা আমাদের যুক্তির আলোকে বিশ্লেষণ, সহিষ্ণুতা এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখায়।

তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তারা প্রত্যেকেই যুক্তিবাদী ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে এবং দেশের কল্যাণে নিজেদের যোগ্য করে তুলবে।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন ও বিচারক শরীফুল আলম সুমন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা

যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় ০৭:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬