ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী

গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পথে ১৬ বছর বয়সী জেজে গ্যাব্রিয়েল। তাকে দলে নিতে আগ্রহী ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও। তবে শেষ পর্যন্ত গ্যাব্রিয়েলকে না পাওয়াকে বায়ার্নের জন্য আশীর্বাদ হিসেবেই দেখছেন অনেকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে ১১ বছর বয়স থেকে খেলেছেন গ্যাব্রিয়েল। সম্প্রতি ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২৩ ম্যাচে ২৩ গোল করেছেন তিনি। কিন্তু মূল দলে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার আগেই ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নেন এই ফরোয়ার্ড। ক্লাবের নিবন্ধন বাতিলের আবেদনও করেছিলেন তিনি। গোল ডটকমের মতে, ইউনাইটেডের মতো ক্লাব ছেড়ে আরও বড় ক্লাবে যাওয়ার এমন তাড়াহুড়ো তার মানসিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

গ্যাব্রিয়েলের নতুন এজেন্সি ইপিক স্পোর্টস নিয়েও প্রশ্ন তুলেছে গোল ডটকমের বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি। গত গ্রীষ্মে বায়ার্ন এই এজেন্সির মাধ্যমেই চেলসি থেকে নিকোলাস জ্যাকসনকে ধারে দলে এনেছিল। এজেন্সিটির প্রতিষ্ঠাতা আলি বারাতের ভূমিকা ও চুক্তি নিয়ে প্রকাশিত বিবৃতির ধরনও সমালোচিত হয়েছে। এ ছাড়া জার্মান গোলরক্ষক নোয়াহ আতুবোলুর সঙ্গে এজেন্সিটির সম্পর্কচ্ছেদের ঘটনাও তুলে ধরেছে প্রতিবেদনটি। আতুবোলু অভিযোগ করেছিলেন, তাকে ফ্রাইবুর্গ ছাড়তে উৎসাহিত করা হলেও উপযুক্ত ক্লাবের সঙ্গে কোনো নিশ্চিত সমঝোতা ছিল না।

গ্যাব্রিয়েলের আর্থিক দাবিও বায়ার্নের জন্য বড় বাধা হতে পারত বলে জানিয়েছে গোল ডটকম। প্রতিবেদনে বলা হয়েছে, বছরে সাত অঙ্কের বেতন এবং বড় অঙ্কের সাইনিং বোনাস দাবি করা হয়েছে। সাইপ্রাসের পাসপোর্ট-সংক্রান্ত জটিলতাও দলবদলকে কঠিন করে তুলতে পারে।

তবে রিয়াল মাদ্রিদে যোগ দিলেই গ্যাব্রিয়েলের মূল দলে জায়গা নিশ্চিত হবে না। এর আগে মার্টিন ওডেগার্ড, রেইনিয়ের ও মিক পিটার্সের মতো প্রতিভাবান তরুণেরা মাদ্রিদের ক্লাবে গিয়ে প্রত্যাশা অনুযায়ী সুযোগ পাননি। তাই গ্যাব্রিয়েলের সামনেও চ্যালেঞ্জ থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা

গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন

আপডেট সময় ০৭:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬