ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন

মানিকগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যাত্রী নিহত এবং তিনজন আহত হন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে নিয়ে যায়।দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিচয় শনাক্ত এবং পালিয়ে যাওয়া ট্রাকটিকে জব্দে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন

মানিকগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১২:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬