ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ

অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছিল উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। গণতন্ত্রকামী এ দেশের আপামর জনসাধারণ এবং ছাত্র-জনতা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬’-এর প্রতিনিধিদের সংসদ ভবন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া।

দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করে আসছে। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশ প্রায় ২৪ বছর তৎকালীন পশ্চিম পাকিস্তানের জুলুম ও নিপীড়নের শিকার হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। তবে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও সে সময় কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে দেশে সামরিক শাসন ও স্বৈরাচারী শাসনের সূত্রপাত হয়েছে এবং প্রতিবারই জনগণ রাজপথে নেমে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছে। বিগত আওয়ামী লীগ সরকার গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পুনরায় ব্যাহত করেছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এ দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) হলো বিশ্বের বিশ্ববিদ্যালয় প্রধানদের একটি মর্যাদাপূর্ণ বৈশ্বিক নেটওয়ার্ক, যা উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সমঝোতা, একাডেমিক সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকাশে কাজ করে। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি শিক্ষার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট, রেক্টর ও উপাচার্যদের একত্রিত করে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে ২৪টি দেশের ৭০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয় প্রধানরা অংশ নিচ্ছেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আইএইউপির বর্তমান প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর, শিক্ষাবিদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন

অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার

আপডেট সময় ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬