ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা? Logo ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত Logo সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ Logo ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরের হ্যাটট্রিক Logo বিস্ফোরক মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি Logo রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান Logo স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক Logo বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী?

বেই‌জিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

চলতি মাসের শেষ দিকে বেই‌জিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৫ এ‌প্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সফর নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, রোববার বিকা‌লে পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন চীনা রাষ্ট্রদূত। সেখা‌নে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর নি‌য়ে আলোচনা হয়েছে।

সং‌শ্লিষ্টরা জা‌নি‌য়ে‌ছেন, চল‌তি মা‌সের শে‌ষের দি‌কে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর কর‌বেন। বেইজিং সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন।

জান‌তে চাই‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, এ মা‌সের শে‌ষের দি‌কে পররাষ্ট্রমন্ত্রী চীন সফর কর‌তে পা‌রেন। এখ‌নো তা‌রিখ চূড়ান্ত হয়‌নি। 

বাংলা৭১নিউজ/এসএএইচ
Tag :
জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা?

বেই‌জিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আপডেট সময় ১২:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬