বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল : স্বরাষ্ট্রমন্ত্রী শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ : আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা: প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির জন্য ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‌‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প এগিয়ে আনা হয়েছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি, শুরু ২০ এপ্রিল বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী বন্ধ শ্রমবাজার খুলতে মালয়েশিয়ায় মন্ত্রী-উপদেষ্টা

বেই‌জিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চলতি মাসের শেষ দিকে বেই‌জিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৫ এ‌প্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সফর নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, রোববার বিকা‌লে পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন চীনা রাষ্ট্রদূত। সেখা‌নে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর নি‌য়ে আলোচনা হয়েছে।

সং‌শ্লিষ্টরা জা‌নি‌য়ে‌ছেন, চল‌তি মা‌সের শে‌ষের দি‌কে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর কর‌বেন। বেইজিং সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন।

জান‌তে চাই‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, এ মা‌সের শে‌ষের দি‌কে পররাষ্ট্রমন্ত্রী চীন সফর কর‌তে পা‌রেন। এখ‌নো তা‌রিখ চূড়ান্ত হয়‌নি। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com