ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুরোনা স্টিলের ট্রাংক ফেলে না দিয়ে সাজিয়ে তুলুন আধুনিক ঘর Logo অজান্তে কাউকে কষ্ট দিলে গুনাহ হবে? করণীয় কী Logo প্রতিদিন ২২ মিনিট চুমু খেলেই আয়ু বাড়বে ৭ বছর! Logo অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ Logo ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা সংকট ও জলবায়ু অর্থায়ন নিয়ে বার্লিনে বাংলাদেশ-জার্মানি বৈঠক Logo বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত Logo পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ Logo আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ Logo রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

পুরোনা স্টিলের ট্রাংক ফেলে না দিয়ে সাজিয়ে তুলুন আধুনিক ঘর

ঘরের সাজসজ্জায় এখন পুরোনো জিনিসকে নতুন করে ব্যবহারের প্রবণতা বাড়ছে। একসময় বাড়ির এক কোণে পড়ে থাকা স্টিলের ট্রাংকই এখন হয়ে উঠছে অন্দরসজ্জার আকর্ষণীয় অনুষঙ্গ। শুধু জামাকাপড় বা পুরনো জিনিসপত্র রাখার বাক্স নয়, একটু সৃজনশীল ছোঁয়ায় এই ট্রাংক হয়ে উঠতে পারে ঘরের সেন্টার টেবিল, সাইড টেবিল কিংবা নজরকাড়া স্টোরেজ ইউনিট।

বিশেষ করে ট্রাংকের গায়ে রিকশা পেইন্টিং, রঙিন মোটিফ ও আধুনিক নকশার ব্যবহার ঘরের সাজে যোগ করছে দেশীয় সংস্কৃতির ছোঁয়া।

আগে প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই স্টিলের ট্রাংক দেখা যেত। শীতের কম্বল, পুরোনো শাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা মূল্যবান জিনিসপত্র যত্ন করে তুলে রাখা হতো এই ট্রাংকে। সময়ের সঙ্গে আলমারি ও আধুনিক স্টোরেজের ব্যবহার বাড়ায় অনেক বাড়িতেই ট্রাংকের জায়গা হয়েছে স্টোররুমে। তবে এখন সেই পুরোনো ট্রাংকই ফিরছে নতুন অবতারে। পুরোনো ট্রাংক পরিষ্কার করে রং করা, নতুন হাতল লাগানো কিংবা গায়ে নকশা আঁকিয়ে সহজেই বদলে দেওয়া যায় তার চেহারা।

রিকশা প্রিন্টে দেশীয় সাজ

স্টিলের ট্রাংকের সাজে এখন বিশেষ আকর্ষণ হতে পারে বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিং। রিকশার পেছনে দেখা যায় যে উজ্জ্বল রং, ফুল, পাখি, লতা-পাতা, গ্রামীণ দৃশ্য কিংবা সিনেমার পোস্টারের আদলের ছবি, সেগুলিই জায়গা করে নিতে পারে ট্রাংকের গায়ে। লাল, হলুদ, নীল, সবুজের মতো উজ্জ্বল রঙের ব্যবহার ট্রাংককে করে তুলবে নজরকাড়া।

কেউ চাইলে ট্রাংকের এক পাশে বড় করে রিকশা পেইন্টিং করাতে পারেন। আবার পুরো ট্রাংকের গায়ে ছোট ছোট ফুল, পাখি, প্রজাপতি কিংবা জ্যামিতিক মোটিফের নকশাও করা যায়। এতে ঘরের সাজে তৈরি হবে আলাদা ব্যক্তিত্ব। বিশেষ করে সাদামাটা বা নিরপেক্ষ রঙের ঘরে এমন একটি রঙিন ট্রাংক সহজেই নজর কাড়বে।

নকশায় আসুক আধুনিকতার ছোঁয়া

শুধু রিকশা প্রিন্ট নয়, স্টিলের ট্রাংকে করা যেতে পারে নানা ধরনের আধুনিক নকশাও। মিনিমাল জ্যামিতিক প্যাটার্ন, চেক, স্ট্রাইপ, অ্যাবস্ট্রাক্ট আর্ট কিংবা ফুলেল মোটিফ বেছে নিতে পারেন। যাঁরা খুব বেশি উজ্জ্বল রং পছন্দ করেন না, তাঁরা সাদা, কালো, ধূসর, অলিভ গ্রিন কিংবা প্যাস্টেল রঙে ট্রাংক সাজাতে পারেন।

আবার পুরোনো দিনের নস্টালজিয়া ধরে রাখতে চাইলে বেছে নিতে পারেন আলপনা, পদ্মফুল, ময়ূর, নকশিকাঁথার মোটিফ কিংবা বাংলার লোকশিল্পের অনুপ্রেরণায় তৈরি নকশা। ট্রাংকের রং ও নকশা ঘরের পর্দা, কার্পেট, কুশন কিংবা দেওয়ালের রঙের সঙ্গে মিলিয়ে নিলে সাজে আসবে সামঞ্জস্য।

ঘরের কোন জায়গায় রাখবেন?

বসার ঘরে সোফার সামনে একটি সাজানো স্টিলের ট্রাংক রাখতে পারেন সেন্টার টেবিল হিসেবে। তার ওপর ছোট ট্রে, কয়েকটি বই, ফুলদানি কিংবা পছন্দের শোপিস সাজিয়ে রাখুন। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই ট্রাংকের ভেতরে রাখা যাবে প্রয়োজনীয় জিনিসপত্র।

শোবার ঘরে বিছানার পাশে ছোট ট্রাংক রাখলে সেটি সাইড টেবিলের কাজ করতে পারে। আবার বিছানার পায়ের দিকে বড় ট্রাংক রাখলে অতিরিক্ত কম্বল, চাদর বা শীতের পোশাক রাখার জায়গা পাওয়া যাবে। পড়ার ঘর কিংবা বারান্দাতেও রঙিন ট্রাংক ব্যবহার করা যায়। বারান্দায় বসার জায়গা হিসেবে ব্যবহার করতে চাইলে উপরে উপযুক্ত কুশন বসিয়ে নিতে পারেন। তবে ট্রাংকটি যেন মজবুত ও ভার বহনে উপযোগী হয়, তা আগে নিশ্চিত করতে হবে।

পুরোনো জিনিসে পরিবেশবান্ধব সাজ

নতুন আসবাব কেনার বদলে পুরনো ট্রাংক নতুন করে ব্যবহার করলে খরচও বাঁচে, আবার অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার প্রবণতাও কমে। তবে সাজানোর আগে ট্রাংকের মরচে, ধারালো অংশ ও ঢাকনার কবজা পরীক্ষা করে নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-রাস্ট প্রাইমার, উপযুক্ত রং ও সুরক্ষামূলক কোটিং ব্যবহার করা যেতে পারে। নকশা আঁকার ক্ষেত্রে অভিজ্ঞ শিল্পীর সাহায্য নিলে কাজ আরও সুন্দর হবে।

আসলে ঘর সাজাতে সব সময় দামি আসবাবের প্রয়োজন হয় না। পুরোনো স্টিলের ট্রাংকেও রং, রিকশা পেইন্টিং ও নতুন নকশার ছোঁয়ায় তৈরি হতে পারে একেবারে অন্য রকম অন্দরসজ্জা। ঐতিহ্য আর আধুনিকতার এই মেলবন্ধন ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ফিরিয়ে আনবে পুরোনো দিনের স্মৃতিও।

সূত্র: ম্যাজিক ব্রিকস, নিউজ এইটটিন

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পুরোনা স্টিলের ট্রাংক ফেলে না দিয়ে সাজিয়ে তুলুন আধুনিক ঘর

পুরোনা স্টিলের ট্রাংক ফেলে না দিয়ে সাজিয়ে তুলুন আধুনিক ঘর

আপডেট সময় ০২:২৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬