ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘক্ষণ কাজ করায় রয়েছে মৃত্যুঝুঁকি

দীর্ঘক্ষণ কাজ করে মৃত্যু ডাকছেন না তো, সুস্থ থাকতে করণীয় কী (ভিডিও)

আধুনিক জীবনে নানা কারণেই আমাদের দীর্ঘ সময় বসে থাকতে হয়। পাশাপাশি দৈনন্দিন কাজের চাপ তো রয়েছেই। এই বসে থাকার অভ্যাস ও কাজের চাপ শরীর ও মনকে মারাত্মক ঝুঁকিতে ফেলে। যা স্বাভাবিকভাবে হয়তো বুঝে উঠতে পারি না আমরা। সেই স্বাস্থ্যঝুঁকির বিষয়ই উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক শ্রম সংস্থার এক যৌথ জরিপে।

জরিপ অনুযায়ী, সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করা হলে স্ট্রোক ও হৃদরোগের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়ে। ১৯৪টি দেশের তথ্যে দেখা গেছে, দীর্ঘ সময় কাজ করার কারণে হৃদরোগে ৪২ শতাংশ মৃত্যু বেড়েছে এবং স্ট্রোকে মৃত্যু বেড়েছে ১৯ শতাংশ।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় বসে থাকার কারণে পায়ে রক্ত জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা থাকে। এই জমাট রক্ত মস্তিষ্ক বা হৃদযন্ত্রে পৌঁছালে স্ট্রোক বা প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। এ ছাড়া মেরুদণ্ড ও ঘাড়ে ব্যথা, চোখের সমস্যা এবং ডায়াবেটিসের আশঙ্কাও বাড়ে।

এদিকে মনোবিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত কাজের চাপে কর্মীদের মধ্যে বিরক্তি, ক্লান্তি, উদ্বেগ ও অবসাদ তৈরি হয়। অনেক সময় এর নেতিবাচকতা পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলে।

এ থেকে রক্ষায় করণীয়ও রয়েছে। বিশেষজ্ঞরা সুস্থ থাকতে প্রতি ঘণ্টায় অন্তত পাঁচ মিনিট হাঁটার পরামর্শ দিয়ে থাকেন। তাদের মতে, সুস্থ থাকার জন্য মনিটর চোখের সমান্তরালে রাখা, কাজের মাঝে ছোট বিরতি নেয়া, সবুজের দিকে তাকানো এবং ছুটিতে ঘুরতে যাওয়ার বিকল্প নেই। পাশাপাশি অফিসে প্রয়োজন অনুযায়ী ‘না’ বলা এবং বাড়িতে কাজের চাপ নেয়া যাবে না বলেও পরামর্শ বিশেষজ্ঞদের।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কর্মব্যস্ততার মাঝেও নিজের শরীর ও মনের যত্ন নিলে বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব। এ জন্য নিজের যত্ন নিতে হবে নিজেকেই।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

দীর্ঘক্ষণ কাজ করায় রয়েছে মৃত্যুঝুঁকি

আপডেট সময় ০৬:১৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬