ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীরে জিঙ্কের ঘাটতি হলে মুখ ও চোখে যে ১০ লক্ষণ দেখা দেয়

শরীরে জিঙ্কের ঘাটতি হলে মুখ ও চোখে কিছু শারীরিক লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় শরীরের অন্য কোনো জটিলতা দেখা দেওয়ার আগেই এসব লক্ষণ প্রকাশ পায়।

ক্ষত শুকাতে দেরি হওয়া

ক্ষত সারাতে জিঙ্ক গুরুত্বপূর্ণ। এটি কোষের বৃদ্ধি, বিভাজন, প্রোটিন ও ডিএনএ তৈরি এবং রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করে। শরীরে জিঙ্কের ঘাটতি হলে রোগ প্রতিরোধক্ষমতা কমে যেতে পারে। ফলে ক্ষত শুকাতে দেরি হয়, প্রদাহ বাড়ে এবং সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। তাই ক্ষত সারতে অস্বাভাবিক দেরি হলে শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে কি না, তা খেয়াল রাখা জরুরি।

চুল পড়া

জিঙ্কের ঘাটতি চুলের বৃদ্ধিতে বাধা দিতে পারে। কারণ, চুলের ফলিকলের বৃদ্ধি ও প্রোটিন তৈরিতে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুলের বেশির ভাগ অংশ কেরাটিন নামের প্রোটিন দিয়ে তৈরি। শরীরে জিঙ্ক কমে গেলে চুল দুর্বল, শুষ্ক ও ভঙ্গুর হতে পারে। পাশাপাশি চুলের বৃদ্ধিও ধীর হয়ে যায়। জিঙ্কের প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য চুলের গোড়া ও মাথার ত্বককে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দেয়। এসব সমস্যা চুল পড়ার কারণ হতে পারে।

ঠোঁটের কোণে ঘা বা ফাটল

ঠোঁটের কোণে ঘা বা ফাটল (অ্যাঙ্গুলার কাইলাইটিস) জিঙ্কের ঘাটতির লক্ষণ হতে পারে। রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলে ত্বকের ছোট ফাটল সহজে সারতে চায় না। আবহাওয়ার কারণে ঠোঁট শুষ্ক হওয়া বা জীবাণুর সংক্রমণে ঠোঁটের কোণে প্রদাহ ও ফাটল দেখা দিতে পারে। এতে ঠোঁট ফুলে যায় এবং মুখের কোণে গভীর ও যন্ত্রণাদায়ক ঘা তৈরি হতে পারে। রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হলে ক্যান্ডিডা ছত্রাক বা ব্যাকটেরিয়া এসব ফাটলে বংশবিস্তার করে প্রদাহ ও ঘা সৃষ্টি করতে পারে।

শ্বেতী বা ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাওয়া

শ্বেতী একটি অটোইমিউন রোগ। এতে রোগ প্রতিরোধব্যবস্থা মেলানিন উৎপাদনকারী কোষকে আক্রমণ করে। ফলে ত্বক, চুল ও চোখের রং তৈরির জন্য প্রয়োজনীয় মেলানিন কমে যায় এবং ত্বকে সাদা দাগ তৈরি হয়। মেলানিন উৎপাদন ও রোগ প্রতিরোধব্যবস্থা নিয়ন্ত্রণে জিঙ্ক ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, শ্বেতী রোগীদের রক্তে জিঙ্কের মাত্রা তুলনামূলক কম থাকে। জিঙ্কের সম্পূরক বা ত্বকে ব্যবহারের উপযোগী জিঙ্কজাতীয় উপাদান এ রোগের চিকিৎসায় সহায়ক হতে পারে।

অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা

অ্যাটোপিক ডার্মাটাইটিস একজিমার পরিচিত ধরন। এতে ত্বকে চুলকানি, শুষ্কতা ও প্রদাহ দেখা দেয়। জিঙ্কের ঘাটতি সরাসরি এ রোগের কারণ নয়, তবে এর উপসর্গ বাড়াতে পারে। জিঙ্ক ত্বকের কোষের বৃদ্ধি ও ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত, আর্দ্রতা ধরে রাখা এবং প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ঘাটতি হলে রোগ প্রতিরোধব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হয়ে একজিমার উপসর্গ বাড়াতে পারে।

গবেষণায় একজিমায় আক্রান্ত ব্যক্তিদের রক্তে জিঙ্কের মাত্রা তুলনামূলক কম পাওয়া গেছে। তবে এর কারণ জানতে আরও গবেষণা প্রয়োজন।

ব্রণ

ব্রণ বা অ্যাকনি ভালগারিস যেকোনো বয়সে হতে পারে। এতে ত্বকে প্রদাহযুক্ত বা প্রদাহবিহীন ছোট ছোট ক্ষত তৈরি হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্রণ হওয়া ব্যক্তিদের শরীরে সাধারণত জিঙ্কের মাত্রা কম থাকে। জিঙ্কযুক্ত উপাদান ব্যবহার করলে প্রদাহযুক্ত ফুসকুড়ির সংখ্যাও কমতে পারে। জিঙ্কযুক্ত ফেসওয়াশ, জেল, লোশন ও ক্রিম ব্রণের চিকিৎসায় কার্যকর হতে পারে। এগুলোর দাম তুলনামূলক কম এবং শরীরের অন্যান্য অংশে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কাও কম।

রাতকানা

শরীরে জিঙ্কের ঘাটতি হলে ভিটামিন এ-এর স্বাভাবিক প্রক্রিয়াকরণ ও পরিবহন ব্যাহত হতে পারে। এতে রাতকানা সমস্যা দেখা দিতে পারে। যকৃৎ থেকে রক্তের মাধ্যমে ভিটামিন এ চোখে পৌঁছাতে রেটিনল-বাইন্ডিং প্রোটিন প্রয়োজন। এই প্রোটিন তৈরিতে সহায়তাকারী এনজাইমের কার্যক্রমে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেশির ভাগ ক্ষেত্রে জিঙ্কের সম্পূরক গ্রহণ করলে এ সমস্যা থেকে সেরে ওঠা সম্ভব।

আলোতে চোখে অস্বস্তি

আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা বা ফটোফোবিয়ার সঙ্গে জিঙ্কের ঘাটতির সম্পর্ক রয়েছে। চোখের রেটিনায় জিঙ্কের পরিমাণ বেশি থাকে। এটি আলো থেকে তৈরি অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে রেটিনাকে সুরক্ষা দেয়। জিঙ্কের ঘাটতি হলে রেটিনার অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা কমে যেতে পারে। ফলে আলোতে চোখের ক্ষতি ও অস্বস্তি বাড়তে পারে।

চোখ শুষ্ক হয়ে যাওয়া

চোখের পাতার কিনারায় মেইবোমিয়ান গ্রন্থি নামে বিশেষ ধরনের তেল উৎপাদনকারী গ্রন্থি থাকে। এগুলো চোখ আর্দ্র রাখতে এবং শুষ্কতা ও প্রদাহ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।

মেইবোমিয়ান গ্রন্থির স্বাভাবিক কার্যক্রম ও তেল তৈরির প্রক্রিয়া বজায় রাখতে জিঙ্ক ভূমিকা রাখে। এর ঘাটতি হলে চোখের পাপড়ির গোড়ায় লালচে ভাব ও ফোলা (ব্লেফারাইটিস), চোখের সাদা অংশে লালচে ভাব এবং দীর্ঘস্থায়ী শুষ্কতার সমস্যা দেখা দিতে পারে।

চোখে ছানি পড়া

ছানি চোখের একটি সাধারণ রোগ। এতে চোখের লেন্স ঘোলা হয়ে যায়। ফলে দৃষ্টি ঝাপসা হয় এবং ধীরে ধীরে অন্ধত্ব দেখা দিতে পারে। চোখের বিভিন্ন টিস্যুতে, বিশেষ করে রেটিনায়, জিঙ্কের পরিমাণ বেশি থাকে। শরীরে জিঙ্কের ঘাটতি হলে ছানির উপসর্গ বাড়তে পারে। একটি গবেষণায় দেখা গেছে, জিঙ্ক ও ভিটামিন এ একসঙ্গে গ্রহণ করলে ছানি পড়ার ঝুঁকি কমতে পারে। জিঙ্কের অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্রম চোখের লেন্সকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে।

সূত্র: ভেরিওয়েল হেলথ

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শরীরে জিঙ্কের ঘাটতি হলে মুখ ও চোখে যে ১০ লক্ষণ দেখা দেয়

আপডেট সময় ০৬:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬