ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত Logo পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ Logo আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ Logo রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী Logo ট্রেন থেকে পড়ে প্রাণ গেল উচ্চশিক্ষিত লিটনের Logo ডিসেম্বরে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু Logo শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)।

বর্তমান পরিচয় সংসদের স্পিকার ও রাজনীতিবিদ হলেও ক্রীড়াঙ্গনে তার আছে বর্ণাঢ্য ক্যারিয়ার। নানা বৈষম্যের মধ্যেও পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান জাতীয় ফুটবল দলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত হাফিজউদ্দিন আহমদ ছিলেন পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য।

দীর্ঘ সময় পর সেই দলের সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হয়েছে তার। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে এই জার্সি তুলে দেন তিনি। জার্সিটিতে হাফিজ উদ্দিনের সাবেক সব সতীর্থের স্বাক্ষর রয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একটি প্রতিনিধিদলকে। পাকিস্তান ফুটবল ফেডারেশন গতকাল ফেসবুক পেজে বিষয়টি উপস্থাপন করে।

ফুটবলার হাফিজ উদ্দিন স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনিই প্রথম ঢাকার মাঠে ডাবল হ্যাটট্রিক করেন। ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর ফুটবল ফেডারশেনের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ।

দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটিতেও ছিলেন। ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে তিনি ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্যও ছিলেন। বাংলাদেশের সেরা ফুটবল ব্যক্তিত্ব হিসেবে পেয়েছেন ফিফার পদকও।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ

আপডেট সময় ১০:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬