ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অজান্তে কাউকে কষ্ট দিলে গুনাহ হবে? করণীয় কী Logo প্রতিদিন ২২ মিনিট চুমু খেলেই আয়ু বাড়বে ৭ বছর! Logo অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ Logo ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা সংকট ও জলবায়ু অর্থায়ন নিয়ে বার্লিনে বাংলাদেশ-জার্মানি বৈঠক Logo বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত Logo পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ Logo আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ Logo রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী Logo ‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা

রোহিঙ্গা সংকট ও জলবায়ু অর্থায়ন নিয়ে বার্লিনে বাংলাদেশ-জার্মানি বৈঠক

জার্মানির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি জোহান সাথফের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-জার্মানি উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত জি-টু-জি (সরকার পর্যায়ে) আলোচনা সম্প্রতি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে।

বৈঠকে জলবায়ু কার্যক্রম, কপ-৩১ ও জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা খাতে তহবিলের ঘাটতি, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় ও পরবর্তী করণীয়, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং রপ্তানি ঝুড়িতে বৈচিত্র্য আনাসহ অর্থনৈতিক বহুমুখীকরণের মতো বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জার্মান প্রতিনিধির কাছে তুলে ধরেন। এর মধ্যে ‘সৃজনশীল অর্থনীতি’ (ক্রিয়েটিভ ইকোনমি) উদ্যোগ, শিক্ষা ও নারী উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

বৈঠকে পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি জোহান সাথফ তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিদর্শনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আগামীতে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

অজান্তে কাউকে কষ্ট দিলে গুনাহ হবে? করণীয় কী

রোহিঙ্গা সংকট ও জলবায়ু অর্থায়ন নিয়ে বার্লিনে বাংলাদেশ-জার্মানি বৈঠক

আপডেট সময় ১১:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬