ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ Logo ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত Logo পাকিস্তান ফুটবল দলের জার্সি উপহার পেলেন স্পিকার মেজর হাফিজ Logo আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ Logo রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী Logo ‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা Logo ট্রেন থেকে পড়ে প্রাণ গেল উচ্চশিক্ষিত লিটনের Logo ডিসেম্বরে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি

অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত এবং কৌশলগত সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে জাতীয় স্বার্থ সুরক্ষায় বাস্তবসম্মত ও কৌশলগত অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় বাংলাদেশ। এ ক্ষেত্রে জার্মানিসহ দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, মানব ও সামাজিক উন্নয়ন এবং নারী শিক্ষা ও ক্ষমতায়নের মতো খাতগুলোতে অংশীদারত্ব বাড়ানো জরুরি। এ সময় তিনি বৈশ্বিক উত্তর ও দক্ষিণের (গ্লোবাল সাউথ-নর্থ) দেশগুলোর মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বার্থকে কেন্দ্রে রেখে কৌশলগত ভারসাম্যের মাধ্যমে ‘সবার আগে বাংলাদেশ’ (বাংলাদেশ ফার্স্ট) নীতি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশ থেকে উদ্ভূত নতুন সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশ সদা তৎপর রয়েছে এবং গণতন্ত্র, বহুপাক্ষিকতাবাদ, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। পাশাপাশি বিশ্বজুড়ে যেকোনো মানবিক সংকটে বাংলাদেশ সবসময় সোচ্চার রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গার টেকসই প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

বার্লিনে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। তারা বর্তমান চ্যালেঞ্জিং আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় গ্লোবাল সাউথ ও গ্লোবাল নর্থের মধ্যকার আন্তর্জাতিক অংশীদারত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

আপডেট সময় ০১:৪৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬