ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বাংলাদেশিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে চোখ তুলে তাকাতে পারবেন না’ Logo পতিত ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: আমান Logo আইফোন ছাড়া প্রায় সব ইলেকট্রনিক পণ্য দেশে তৈরি হচ্ছে : রেহান আসিফ Logo এবার জনি হত্যা মামলায় পুলিশ সুপার আজাদ গ্রেপ্তার Logo সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে Logo জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা ও তৃণমূলে নারী উদ্যোক্তা তৈরির তাগিদ Logo বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী Logo বিয়ের জন্য চাপ দেওয়ায় গার্মেন্টস কর্মী চম্পাকে হত্যা করেন প্রেমিক Logo আর্মি ইউনিভার্সিটির ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত Logo ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান

‘বাংলাদেশিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে চোখ তুলে তাকাতে পারবেন না’

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকালে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগুন সন্ত্রাস ও নাশকতা করে কেউ পার পাবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সম্প্রতি ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। সেই প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘গতকাল আমাদের পার্শ্ববর্তী একটি দেশের একটি স্টেটের (রাজ্যের) একজন মন্ত্রী বলেছেন বাংলাদেশের একাংশ দখল করবে। আমরা বলতে চাই, এই সাতাশ (২৭) শহীদের কবরের সামনে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই স্বাধীন ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না।’

মন্ত্রী আরও বলেন, ক্ষমতার লোভে একটি পক্ষ দেশে জ্বালাও-পোড়াও ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ এসব কর্মকাণ্ড পছন্দ করে না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী

কামান্না গণহত্যায় শহীদ ২৭ বীরের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে চোখ তুলে তাকাতে পারবেন না’

‘বাংলাদেশিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে চোখ তুলে তাকাতে পারবেন না’

আপডেট সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬