ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বাংলাদেশিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে চোখ তুলে তাকাতে পারবেন না’ Logo পতিত ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: আমান Logo আইফোন ছাড়া প্রায় সব ইলেকট্রনিক পণ্য দেশে তৈরি হচ্ছে : রেহান আসিফ Logo এবার জনি হত্যা মামলায় পুলিশ সুপার আজাদ গ্রেপ্তার Logo সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে Logo জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা ও তৃণমূলে নারী উদ্যোক্তা তৈরির তাগিদ Logo বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী Logo বিয়ের জন্য চাপ দেওয়ায় গার্মেন্টস কর্মী চম্পাকে হত্যা করেন প্রেমিক Logo আর্মি ইউনিভার্সিটির ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত Logo ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে

সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজারের একটি আদালত। টেকনাফে সহিংসতা ও নাশকতার অভিযোগে করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন- বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর বিষয়টি কক্সবাজার জেলা পুলিশকে জানানো হলে সেখান থেকে পুলিশের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হয়।

বুধবার সিলেটে পৌঁছে গ্রেপ্তার চারজনকে নিজেদের হেফাজতে নেয় কক্সবাজার জেলা পুলিশের দলটি। পরে তাদের নিয়ে রাতেই সড়কপথে কক্সবাজারের উদ্দেশে রওনা হয় পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কঠোর নিরাপত্তায় পুলিশের ভ্যানে তাদের কক্সবাজারে আনা হয়।

পরে চারজনকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে টেকনাফের সহিংসতা ও নাশকতার দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে চারজনকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান বলেন, গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটে পাঠানো হয়। বুধবার তারা আসামিদের বুঝে নিয়ে রাতে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন এবং বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের নিয়ে কক্সবাজারে পৌঁছান।

তিনি আরও বলেন, আপাতত দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে চোখ তুলে তাকাতে পারবেন না’

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে

আপডেট সময় ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬