ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান Logo শনিবার থেকে সব কারখানা চালু হোক, সেটিই আমাদের প্রত্যাশা: শ্রমমন্ত্রী Logo আইওএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে হুমায়ুন ক‌বির‌কে অংশগ্রহণের আমন্ত্রণ Logo প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর Logo স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন Logo ইসরায়েলের হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত Logo জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন সিভাসুর অধ্যাপক হুমায়ূন কবির Logo বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মাদ্রিদ-বার্সেলোনার টানাটানি, জিতবে কে? Logo রুশ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের Logo আইনবহির্ভূতভাবে নিয়োগে বাধা দিলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আইওএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে হুমায়ুন ক‌বির‌কে অংশগ্রহণের আমন্ত্রণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। এ সময় তিনি প্রতিমন্ত্রীকে ২০২৬ সালের ৬ ডিসেম্বর অনুষ্ঠাতব্য আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তাদের আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে, যার মধ্যে রয়েছে নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, মেধাভিত্তিক অংশীদারিত্ব, দক্ষতা উন্নয়ন, ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ, দেশে ফিরে আসা অভিবাসীদের চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং জলবায়ু অভিযোজন।

প্রতিমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন, বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে এটি আরও জরুরি হয়ে পড়েছে।

তিনি দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততা ও সমর্থনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

আইওএমের চিফ অব মিশন প্রধান সংস্থাটির বৈশ্বিক অগ্রাধিকারগুলো তুলে ধরেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সংস্থার প্রস্তুতির কথা জানান।

ওই বৈঠক বাংলাদেশ ও আইওএমের মধ্যকার শক্তিশালী অংশীদারিত্বকে পুনরায় নিশ্চিত করেছে। উভয় পক্ষই নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনকে এগিয়ে নিতে এবং মানবিক ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান

আইওএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে হুমায়ুন ক‌বির‌কে অংশগ্রহণের আমন্ত্রণ

আপডেট সময় ০৩:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬