ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা ও তৃণমূলে নারী উদ্যোক্তা তৈরির তাগিদ Logo বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী Logo বিয়ের জন্য চাপ দেওয়ায় গার্মেন্টস কর্মী চম্পাকে হত্যা করেন প্রেমিক Logo আর্মি ইউনিভার্সিটির ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত Logo ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান Logo শনিবার থেকে সব কারখানা চালু হোক, সেটিই আমাদের প্রত্যাশা: শ্রমমন্ত্রী Logo আইওএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে হুমায়ুন ক‌বির‌কে অংশগ্রহণের আমন্ত্রণ Logo প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর Logo স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন Logo ইসরায়েলের হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত

জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা ও তৃণমূলে নারী উদ্যোক্তা তৈরির তাগিদ

ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে জয়িতা ফাউন্ডেশনকে একটি কার্যকর প্রতিষ্ঠান ও ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন অংশগ্রহণ করেন। এ ছাড়া কমিটির অপর সদস্যদের মধ্যে রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, আন্না মিনজ, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি দেশের যেসব ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব সম্প্রসারিত হয়েছে, সেসব কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাকালে কমিটির সভাপতি সেলিমা রহমান জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনি এলাকার কিশোর-কিশোরী ক্লাবগুলো পরিদর্শনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি নারীর ক্ষমতায়নে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সংসদীয় কমিটির এই বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সক্ষমতা ও দক্ষতা প্রদানের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া নারীবান্ধব ভৌত বাজার কাঠামো গড়ে তোলা, বহুমুখী ব্যবসা উদ্যোগের জন্য নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং জয়িতাকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশনকে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার তাগিদ দেওয়া হয়। ফাউন্ডেশনের এই কার্যক্রমগুলো আরও জোরদার করার লক্ষ্যে সংসদীয় কমিটির পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও পরিদর্শনের পরামর্শও প্রদান করা হয়।

বৈঠকে শিশুদের মেধা ও মননের বিকাশের জন্য বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক সারা দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় আলাদা প্রোগ্রাম আয়োজনের সুপারিশ করে কমিটি। পাশাপাশি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন যেসব পদ শূন্য রয়েছে, তা দ্রুত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে আন্তঃমন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করে কমিটি।

বৈঠকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা ও তৃণমূলে নারী উদ্যোক্তা তৈরির তাগিদ

জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা ও তৃণমূলে নারী উদ্যোক্তা তৈরির তাগিদ

আপডেট সময় ০৪:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬