বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাইন্যান্স কমিটির সভাপতি, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাসিম হায়দার চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কর্নেল (অব.) মোহাম্মদ ইফতেখারুল হক, কর্নেল মোহাম্মদ নাজমুল হক, সঞ্জীব কুমার দাশ, এফসিএ, মনজুরুল ইসলাম ভূঁইয়া, এসিএ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাতেমা জোহারা।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) এস. এম. সিরাজুল মুনির সভায় সদস্যসচিবের দায়িত্ব পালন করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেট নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তও নেওয়া হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























