ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ Logo সাংবাদিকতার মানোন্নয়নে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি : অর্থমন্ত্রী Logo বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে কমিটি গঠন Logo বিয়ারিং প্যাডে ত্রুটি: তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতুর একাংশ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে মিষ্টি কুমড়া চাষে সফল আক্কাস Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা? Logo ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত Logo সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ Logo ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরের হ্যাটট্রিক

শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ

শীতের আগমনে নাটোরে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসছে শিশুরা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের শিশু রোগীর চাপও বাড়ছে। তবে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও সেই অনুপাতে বাড়েনি জনবল ও ওষুধের বরাদ্দ। ফলে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাসেবার নানা সীমাবদ্ধতায় ভোগান্তিতে পড়ছেন শিশুদের নিয়ে আসা অভিভাবকেরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে জেনারেল শিশু ওয়ার্ডে ছেলে শিশু ৬৪০ জন এবং মেয়ে শিশু ৫১৬ জনসহ মোট ১ হাজার ১৫৬ জন রোগী চিকিৎসা নিয়েছে। একই মাসে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে ৪৭৯ জন শিশু। এ ছাড়া হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদেরও চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে, নভেম্বর মাসের ২৪ তারিখ পর্যন্ত জেনারেল শিশু ওয়ার্ডে ছেলে শিশু ৩৬৩ জন এবং মেয়ে শিশু ২৬০ জনসহ মোট ৬২৩ জন রোগী চিকিৎসা নিয়েছে। এ সময় ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে ৩৪৩ জন শিশু। পাশাপাশি ভর্তি ছাড়াই বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৯৮ জন শিশু। এসব পরিসংখ্যানে ছেলে ও মেয়ে উভয় শিশুই অন্তর্ভুক্ত রয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের মধ্যে নবজাতক ও অল্প বয়সী শিশুদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। অনেক শিশুকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার শারীরিক অবস্থা বিবেচনায় কিছু শিশুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে শিশু ওয়ার্ডে বাড়ছে রোগীর চাপ।

নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবু ইউসুফ বলেন, ঋতু পরিবর্তন ও শীতের আগমনে শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণ, ব্রংকিওলাইটিস, নিউমোনিয়া ও হাঁপানিজনিত শ্বাসকষ্টের প্রকোপ বাড়তে পারে। এ ছাড়া শীতকালীন ভাইরাসজনিত ডায়রিয়াও শিশুদের একটি উল্লেখযোগ্য স্বাস্থ্যসমস্যা। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, শিশুদের আবহাওয়া উপযোগী গরম কাপড় পরাতে হবে এবং অতিরিক্ত ঠান্ডা বাতাস, ধুলাবালি, সিগারেটের ধোঁয়া ও বায়ুদূষণ থেকে দূরে রাখতে হবে। খুব সকালে ও রাতে অতিরিক্ত ঠান্ডার মধ্যে অপ্রয়োজনে শিশুদের বাইরে নেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশুকে স্পর্শ করার আগে সাবান দিয়ে হাত ধোয়া এবং সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে শিশুকে যথাসম্ভব দূরে রাখা জরুরি।

জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ এবং ছয় মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি বয়স অনুযায়ী পুষ্টিকর পরিপূরক খাবার দিতে হবে। নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি শিশুর পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের দিকেও নজর দিতে হবে।

শিশুর দ্রুত শ্বাস নেওয়া, শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ দেবে যাওয়া, বুকে শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট, বুকের দুধ বা খাবার খেতে না পারা, অস্বাভাবিক নিস্তেজ হয়ে পড়া কিংবা ঠোঁট নীলচে হয়ে যাওয়াকে বিপদের লক্ষণ হিসেবে উল্লেখ করেন তিনি। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। বিশেষ করে তিন মাসের কম বয়সী শিশুর জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের অ্যান্টিবায়োটিক ও সর্দি-কাশির ওষুধ খাওয়ানো থেকেও বিরত থাকতে হবে।

ডা. আবু ইউসুফ বলেন, অভিভাবকদের সচেতনতা, যথাযথ পরিচর্যা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে শীতকালীন রোগের জটিলতা ও শিশুমৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। শিশুর ঠান্ডাজনিত সমস্যার কারণে বুকে চাপ অনুভব, বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ কিংবা শ্বাস নিতে সমস্যা হলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

এদিকে, হাসপাতালের শয্যা সংখ্যা বাড়লেও চিকিৎসাসেবার সক্ষমতা সেই অনুপাতে বাড়েনি। ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হওয়ার পরও পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মী নিয়োগ করা হয়নি। একই সঙ্গে বাড়েনি ওষুধের বরাদ্দ। ফলে রোগীর সংখ্যা বাড়লেও সীমিত জনবল ও ওষুধ দিয়ে চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

নলডাঙ্গা উপজেলা থেকে শিশুকে নিয়ে চিকিৎসা নিতে আসা এক অভিভাবক বলেন, গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। কিছু ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে, আবার কিছু বাইরে থেকে কিনতে হচ্ছে। প্রয়োজনের সময় দায়িত্বপ্রাপ্ত নার্সদের ডাকলে অনেক সময় দেরিতে আসছেন। আমাদের মনে হচ্ছে, এখানে জনবল সংকট রয়েছে। নার্সের সংখ্যা বাড়ানো হলে রোগীদের সেবা দেওয়া আরও সহজ হতো।

বনপাড়া এলাকার শিশু জাহিদের মা বলেন, আমার বাচ্চার গত এক সপ্তাহ ধরে জ্বর। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করেছি। এখানে এসে দেখছি, অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। প্রয়োজনীয় ওষুধগুলো হাসপাতালে পাওয়া যাচ্ছে না। আমরা গরিব মানুষ, বাইরে থেকে ওষুধ কিনতে অনেক কষ্ট হচ্ছে। সরকারের কাছে আমাদের আবেদন, হাসপাতালে যেন পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয়, যাতে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে না হয়।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের হাসপাতালে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩৫০ জন শিশু রোগী ভর্তি থাকে। আর বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ১ হাজার রোগী চিকিৎসা নিতে আসে। শীতের তীব্রতা বাড়লে শিশু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।

ওষুধ সরবরাহের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, ওষুধের সরবরাহ পর্যাপ্ত থাকলে আমরা রোগীদের বেশি পরিমাণে দিতে পারি। কিন্তু সরবরাহ কমে গেলে সীমিত পরিমাণে দিতে হয়। আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যেই যথাসম্ভব রোগীদের প্রয়োজন মেটানোর চেষ্টা করছি।

হাসপাতালের বাজেট ও বরাদ্দ প্রসঙ্গে সিভিল সার্জন আরও বলেন, আমাদের হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। তবে এখনো সেই অনুযায়ী বাজেট বৃদ্ধি হয়নি। পর্যাপ্ত জনবল, ওষুধ ও অন্যান্য সেবা নিশ্চিত করা আমাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ছে। এ কারণে সরকারের কাছে বারবার বরাদ্দ বাড়ানোর আবেদন জানানো হচ্ছে। আমরা আশা করছি, সরকার প্রয়োজনীয় বরাদ্দ দেবে।

শীতের সময় শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল থাকায় তারা সহজেই বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হতে পারে। তাপমাত্রার ওঠানামা, ঠান্ডা বাতাস ও আবহাওয়ার পরিবর্তন শিশুদের অসুস্থতার অন্যতম কারণ। বিশেষ করে নবজাতক ও অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে শয্যা বৃদ্ধির পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগ, ওষুধের সরবরাহ বৃদ্ধি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি উঠছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ

শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ

আপডেট সময় ০৭:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬