ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ Logo জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি Logo রাজধানীর বাসে তৃতীয় লিঙ্গের মানুষের জোরজবরদস্তি, অতিষ্ঠ যাত্রীরা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হামে মৃত্যু শূন্য Logo শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশে কেন সহিংসতা Logo ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরলেন জাকের-নাঈম Logo চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট Logo যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি Logo বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে ১৪শ কোটি টাকা চায় কর্তৃপক্ষ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হামে মৃত্যু শূন্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী।

অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম ও হাম সন্দেহে আরও ১ হাজার ৪১৭ জন শনাক্ত হয়েছে। তবে, এই ২৪ ঘণ্টায় নিশ্চিত বা হাম উপসর্গে কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২০ জনের। এছাড়াও একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং অন্য ১ জনের চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন ডেঙ্গু রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯২৯ জন ।

এদিকে, অন্য এক বিজ্ঞপ্তি জানানো হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।

এছাড়া গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৩১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হামে মৃত্যু শূন্য

আপডেট সময় ০৭:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬