ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি Logo বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে ১৪শ কোটি টাকা চায় কর্তৃপক্ষ Logo ১ লাখ টাকা ঘুস গ্রহণ করে দুদকের জালে আটক পৌরসভার প্রকৌশলী Logo জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরো’র স্মৃতিফলক উন্মোচন Logo শামা ওবা‌য়ে‌দের স‌ঙ্গে ব্রিটিশ হাই ক‌মিশনা‌রের সাক্ষাৎ Logo জার্মানির ৪৫০ স্কুলে বোমা হামলার হুমকি Logo গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫ শতাংশ পাওনা নিষ্পত্তির দাবি Logo সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুতে প্রয়োজন ১৪১০ কোটি টাকা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে ১৪শ কোটি টাকা চায় কর্তৃপক্ষ

বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য সরকারের কাছে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য জনবলের বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যয় করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। এদিন সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে বরাদ্দের যৌক্তিকতা ও বিস্তারিত তথ্যসংবলিত আবেদনপত্র হস্তান্তর করেন বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে লিভার ও কিডনি প্রতিস্থাপন, কার্ডিওভাসকুলার, স্ট্রোক, ক্যানসার, বন্ধ্যাত্ব, নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। এ ছাড়া জরুরি চিকিৎসা, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) এবং শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) চালুর পরিকল্পনা রয়েছে।

বরাদ্দের আবেদনে হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত সেবা কেন্দ্রের জন্য আধুনিক চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম, ল্যাবরেটরি যন্ত্রপাতি, লাইফ সাপোর্ট ও ভেন্টিলেটর, অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং হাসপাতালের শয্যা ও অন্যান্য চিকিৎসাসামগ্রী কেনার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের কেবিন, ওয়ার্ড, ল্যাব, রোগীদের অপেক্ষাকক্ষ, ক্যাফেটেরিয়া, অডিটরিয়াম ও অন্যান্য অবকাঠামো সংস্কার এবং আধুনিকায়নের জন্য অর্থ চাওয়া হয়েছে।

আবেদনে হাসপাতালটির কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিলার, মেডিকেল গ্যাস প্ল্যান্ট, সাবস্টেশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, হেপা ফিল্টার স্থাপন, পার্কিং ব্যবস্থা উন্নয়ন এবং হাসপাতাল সবুজায়ন ও ল্যান্ডস্কেপিংয়ের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাও প্রস্তাবিত বরাদ্দের আওতায় রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে বলা হয়েছে, সুপার স্পেশালাইজড হাসপাতালটি শুরু থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। গত ১ অক্টোবর হাসপাতালটি বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে। হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এরইমধ্যে এ জন্য জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বরাদ্দের আবেদন হস্তান্তরের সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে ১৪শ কোটি টাকা চায় কর্তৃপক্ষ

আপডেট সময় ০৭:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬